image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

রাউজানে আর্থিক সহায়তা পেলেন সিএনজি চালক ও সেলুন দোকানি

রাউজান প্রতিনিধি    |    ২০:৫৩, জুলাই ৩, ২০২১

image

রাউজানের পাহাড়তলি ইউনিয়নে সিএনজি চালক, সেলুন দোকানিদের ১ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়েছে।

লকডাউনের এই সময়ে মানবিক সহায়তা হিসেবে সাংসদ ফজলে করিম চৌধুরীর উদ্যোগে এই অনুদান দেয়া হয়।

শনিবার (৩ জুলাই) দুপুর ১ টায় পাহাড়তলি চৌমুহনীস্থ ১০০ জন সিএনজি চালক ও সেলুন দোকানিদের অনুদানের টাকা বিতরণ করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। এ সময় টেলিকনফারেন্সে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বলেন, করোনার ভয়াবহতার সরকার লকডাউন ঘোষণা করেছে। আমাদের উচিত তা মেনে চলা। এসময় কর্মহীন ও দুঃস্থদের সরকার নানাভাবে সহযোগিতা করছে। আমরা চেষ্টা করছি মানুষের পাশে থাকার। উপজেলার প্রতি ইউনিয়নে ১০০ জনকে ১ হাজার টাকা করে অনুদান দিচ্ছি। এতে হতদরিদ্র পরিবার কিছুটা হলেও উপকার পাবে। 

পাহাড়তলি ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, ইউনিয়ন আ.লীগ সভাপতি নুরুন নবী, আ.লীগ নেতা দোস্ত মোহাম্মদ প্রমূখ। 

শেষে ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্যে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করা হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image