image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

চন্দনাইশে তিন দিনে ৬২ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত

চন্দনাইশ প্রতিনিধি    |    ২৩:০৫, জুলাই ৭, ২০২১

image

চন্দনাইশ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ করে বেড়েছে। বুধবার (৭ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড এন্টিজেন কিটের মাধ্যমে ২৫ জন রোগীকে তাৎক্ষণিক নমুনা পরীক্ষার পর ১০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর আগে গত ৬ জুলাই ২০ জনে ১০ জন ও ৫ জুলাই ১৭ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। নেগেটিভ রিপোর্ট আসা নমুনাগুলো অধিকতর পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এর পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন হোসাইন চৌধুরী বলেছেন, ৭ জুলাই (বুধবার) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ২৫ জন রোগীকে র‍্যাপিড অ্যান্টিজেন কিটের মাধ্যমে নমুনা পরীক্ষার পর ১০ জনের রিপোর্ট পজেটিভ আসে। গত ৫ জুলাই একই পরিবারের ৩ জন, অপর এক পরিবারের ২ জনসহ ১৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এসকল রোগীদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরার্মশ দেয়া হয়েছে বলে জানান তিনি। গত ১ জুলাই ৪ জনে ২ জন, ৩ জুলাই ১৩ জনে ৮ জন, ৪ জুলাই ১৭ জনে ৬ জন, ৫ জুলাই ১৮ জনে ১৩ জন ৬ জুলাই ২০ জনে ১১ জনসহ ৫৩৮ জন শনাক্ত হয়েছে। তৎমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৮১ জন, মারা গেছেন ৮ জন। গতকাল ৭ জুলাই পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ২৬২ জনের। অন্যান্যরা হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানা গেছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image