শিরোনাম
মিরসরাই প্রতিনিধি | ২৩:৩১, জুলাই ৭, ২০২১
সারাদেশের ন্যায় মিরসরাই উপজেলায়ও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। উপজেলায় একাধিক বেসরকারি হাসপাতাল থাকলেও অভিযোগ রয়েছে হাসপাতালগুলোতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের যথোপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না। এসব অভিযোগের প্রেক্ষিতে মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন।
বুধবার (৭ জুলাই) সকালে পৌরসভা কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ডা. এসএ ফারুক, সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, নির্বাহী পরিষদের সদস্য ফরিদ উদ্দিন খোন্দকার।
বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, উপজেলার বেসরকারি হাসপাতালগুলো করোনা ভাইরাসে আক্রান্ত বা উপসর্গ থাকা কোন রোগীকে চিকিৎসা দিতে আগ্রহী না। করোনা উপসর্গ নিয়ে কোন রোগী গেলে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ বা শহরে নিয়ে যেতে বলে। রোগীকে প্রাথমিকভাবে ওষুধ দেওয়ার পাশাপাশি অক্সিজেন সেবা ও অ্যাম্বুলেন্স সুবিধা দিলে অনেক রোগী ভালো হয়ে যায়। আমি উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের মালিকদেরকে বলে দিয়েছে করোনা আক্রান্ত বা উপসর্গ থাকা কোন রোগীকে যদি তারা প্রাথমিক সেবা না দেন তাহলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।
এদিকে পৌরবাসীকে অক্সিজেন সেবা দেওয়ার জন্য ৩টি অক্সিজেন নিয়ে প্রাথমিকভাবে পৌরসভায় জরুরী অক্সিজেন সেবা চালু করেছেন পৌর মেয়র রেজাউল করিম খোকন।
Developed By Muktodhara Technology Limited