image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

দোহাজারী পৌরসভায় ২শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান নগদ অর্থ বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি    |    ১২:৫০, জুলাই ৮, ২০২১

image

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে কর্মহীন ও দুঃস্থ-অসহায়, দরিদ্র পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক অনুদান হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে দোহাজারী পৌরসভা কার্যালয়ে পৌরসভার ১১টি ওয়ার্ডের দুই শত পরিবারের মাঝে নদগ অর্থ তুলে দেন পৌরসভার সচিব মোহাম্মদ মহসিন। 

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র, ট্যাগ অফিসার বনবিভাগ দোহাজারী রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমান, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, সাবেক ইউ.পি সদস্য এসএম জামাল উদ্দিন, ইস্কান্দর মিয়া, জাহাঙ্গীর আলম, মো. ইয়াছিন, আবুল বশর, সাবেক মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম লিলি প্রমূখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image