image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

আনোয়ারায় বিমান বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের পাশেই উড়ছে ড্রোন!

আনোয়ারা প্রতিনিধি    |    ২০:২৭, জুলাই ৮, ২০২১

image

চট্টগ্রামের আনোয়ারায় বিমান বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের(রার্ডার অফিস) পাশেই একটি রহস্যজনক ড্রোন অবতরণ করেছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর ১২ টায় উপজেলার বটতলী ইউনিয়নের ছিরাবটতলী গ্রামে বিমান বাহিনীর রার্ডার (নিয়ন্ত্রণ কক্ষ)অফিসের পাশে ইসহাক ডাক্তারের বাড়ীতে এটি অবতরণ করেছে বলে জানাযায়। তবে অবতরণের ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই অজ্ঞাত ৩ ব্যক্তি একটি মাইক্রোবাস যোগে এসে ড্রোনটি নিয়ে যায়। ড্রোনটি বুধবার বিকালেও বিমান বাহিনীর রার্ডার (নিয়ন্ত্রণ কক্ষ) অফিসের উত্তর পাশে বৈরাগ ইউনিয়নের কান বাড়ী এলাকায় আকাশে উঠতে দেখা গেছে বলে জানান স্থানীয়রা।

বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম।

স্থানীয় ইসহাক ডাক্তারের বাড়ীর বাসিন্দা মো. ইলিয়াছ জানায়, দুপুরে বাড়ীর পুকুর পাড়ে ছেলেরা খেলতে গেলে ড্রোনটি অবতরণ করতে দেখে তারা সেটি পুকুর থেকে তুলে নেয়। কিছুক্ষণ পর মাইক্রোবাস যোগে অজ্ঞাত ৩ যুবক এসে ছেলেদের কাছ থেকে ড্রোনটি নিজেদের দাবী করে নিয়ে যায়। তিনি আরো জানান, গত বুধবার বিকালেও বৈরাগ খান বাড়ী এলাকায় ড্রোনটি উঠতে দেখেছে লোকজন। তবে ড্রোনের দাবীদার লোকজনকে কেউ চেনেনা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম সিকদার জানান, উপজেলার ছিরাবটতলী এলাকায় ড্রোন অবতণের বিষয়ে এখনো কোন খবর তাঁর কাছে আসেনি। তবে বিষয়টি তিনি তদন্ত করে দেখছেন



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image