image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বাঁশখালীতে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন

বাঁশখালী প্রতিনিধি    |    ২১:১৫, জুলাই ৮, ২০২১

image

কঠোর লকডাউনে গৃহবন্ধী লোকজন কর্মহীন হয়ে পড়েছে। এ দিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেরর উত্তাপ বেড়েছে। এ পরিস্তিতে বাজারের চেয়ে কিছু কম দামে পণ্য বিক্রির লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের ভ্রাম্যমাণ ট্রাকসেলের কার্যক্রম কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে উক্ত কাজের শুভ উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের ভ্রাম্যমাণ ট্রাকসেলের কার্যক্রম কর্মসূচীর আওতাধীন ভর্তুকি মূল্যে তেল ১০০টাকা লিটার, ডাল ৫৫ টাকা কেজী, চিনি ৫৫ টাকা কেজী হিসেবে ক্রয় করতে পারবে এবং প্রত্যেক পণ্য থেকে একজন সর্ব্বোচ্চ ২ কেজী ক্রয় করতে পারবে বলে জানান ইউএনও সাইদুজ্জামান চৌধুরী।

নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য স্থিতিশীল রাখার উদ্দ্যেশ্যে সারাদেশের ন্যায় বাঁশখালীতেও ভ্রাম্যমাণ ট্রাকসেলের মাধ্যমে এ বিক্রি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় তিনি সুযোগটি স্বল্প আয়ের জনসাধারণকে গ্রহণ করার অনুরোধ করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image