image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

আনোয়ারায় জমির মালিক-ডেভেলপারের ঠেলাঠেলি, গ্রাহকের দশা কাহিল : ত্রিপক্ষীয় বৈঠকে হাতাহাতি

আনোয়ারা প্রতিনিধি    |    ২১:৪৩, জুলাই ৯, ২০২১

image

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ব্যস্ততম অঞ্চল চাতরী চৌমুহনী বাজারে নির্মাণাধীন হাজী এ আলী শপিং কমপ্লেক্সে নামে চার তলার একটি মার্কেটের জমির মালিক, ব্যবসায়ী ও ডেভেলপার প্রতিষ্ঠানের মালিকের মধ্যে দীর্ঘদিনের জটিলতা সমাধানের বৈঠকে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৯ জুলাই) দুপুর সাড়ে বারোটায় উপজেলার চাতরী চৌমুহনী হাজী এ আলী শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ঘটনার পর উভয় পক্ষ একে-অপরকে দায়ী করছেন। দু’পক্ষের মধ্যে বিরাজ করছে উত্তেজনা।

জমির মালিক, ব্যবসায়ী ও ডেভেলপার প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, উপজেলার চাতরী চৌমুহনী বাজারে হাজী এ আলী শপিং কমপ্লেক্স নামে চার তলা মার্কেট নির্মাণে ২০১০ সালে সূচনা কনস্ট্রাকশন এন্ড ডেভেলপার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সাথে স্থানীয় জমির মালিক চাতরী চৌমুহনী এলাকার মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ইউনুছ ও মোহাম্মদ রফিক এর সাথে চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী মালিক পক্ষ ডেভেলপার প্রতিষ্ঠানের মালিক মো. আবু তৈয়ব চৌধুরীকে জমি বুঝিয়ে দেন। কিন্তু দোকান বরাদ্ধ ও মার্কেটের নির্মাণ কাজ সম্পন্ন করা নিয়ে মার্কেটের ব্যবসায়ী-জমির মালিক ও ডেভেলপার প্রতিষ্ঠানের মালিকের মধ্যে মতানৈক্য দেখা দিলে এ নিয়ে একাধিকবার ত্রি-পক্ষীয় সমঝতা বৈঠকে বসে। শুক্রবার সকালে পুনঃরায় তারা বৈঠকে বসার শুরুতেই মারামারিতে লিপ্ত হয়ে পড়ে। এতে তারা পরষ্পরকে ঘটনার জন্য দায়ী করছে।

ঘটনার বিষয়ে সূচনা কনস্ট্রাকশন এন্ড ডেভেলপার লিমিটেড এর মালিক আবু তৈয়ব চৌধুরী বলেন, বৃহস্পতিবার জমির মালিক মো. রফিক মোবাইলে ফোন করে জানায় শুক্রবার সকালে মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠক হবে। সেই মতে আমি শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় উঠার সময় কিছু বুঝে উঠার আগেই জমির মালিক মো. ইব্রাহীম,মো, মো. রফিক ও ইসমাইলের ছেলে ইকবাল আমার উপর হামলা করে। হামলায় আমি আহত হয়েছি। ঘটনার বিষয়ে আমি উকিলের সাথে কথা বলে থানায় অভিযোগ অথবা মামলার সিদ্ধান্ত নেব।

মার্কেটের ব্যবসায়ী আবদুল হামিদ সুমন জানায়, শুক্রবার জমির মালিক পক্ষ বৈঠকে বসার কথা বলে নিয়ে গিয়ে আমাদের উপর হামলা করেছে।

জমির মালিক মো. ইব্রাহীম জানান, ডেভেলপার কোম্পানী সূচনা কনস্ট্রাকশন এন্ড ডেভেলপার লিমিটেড এর সাথে ২০১০ সালে চাতরী চৌমহনী বাজারে হাজী এ আলী শপিং কমপ্লেক্স নামে চার তলা মার্কেট নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়। চুক্তি মতে সমুদয় কাজ ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর মার্কেটটি বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু একাধিক বার সময় পরিবর্তন করেও তারা কাজ সম্পন্ন না করে নানা অজুহাতে সময়পার করেছে।বিষয়টি নিয়ে সূচনা কনস্ট্রাকশন এন্ড ডেভেলপার লিমিটেড এর সাথে সব ধরনের চুক্তি বাতিল চেয়ে জেলা জজ আদালতে মামলাও চলছে। সর্বশেষ তারা ৬ মাসের মধ্যে কাজ সম্পন্ন করা জন্য মৌখিক ভাবে চুক্তি হয়। কিন্তু সে সময়ের মধ্যেও তারা কোন কাজ করেনি।  তাই শুক্রবার তারা মার্কেটে আসতে চাইলে তাদের বের করে দিয়েছি। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

আনোয়ারা থানার ওসি(তদন্ত) সৈয়দ ওমর জানান, উপজেলার চাতরী চৌমহনী বাজারের মার্কেট নির্মাণ নিয়ে সৃষ্ট ঘটনার বিষয়ে থানায় কেও অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image