image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

রাউজানে হেল্পডেস্কে ফোন দিলে মিলছে সহায়তা

রাউজান প্রতিনিধি    |    ১৩:৩৮, জুলাই ১০, ২০২১

image

রাউজান পৌর এলাকার বিভিন্নস্থানে হেল্পডেস্কের নাম্বারে কল দিলে পৌঁছে যাচ্ছে খাদ্য সামগ্রী। করোনার কারণে কর্মহীন বা দুঃস্থ কোন পরিবার সহায়তার জন্যে কল দিলে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দেয়া হচ্ছে।

পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। স্থানীয় সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে হেল্পডেস্ক চালু করেন মেয়র। প্রতিদিনই রাউজান পৌরসভার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। যাদের বেশিরভাগ পরিবারই হতদরিদ্র ও দুঃস্থ। খাদ্য তালিকায় রয়েছে, চাল, ডাল, তৈল, পেঁয়াজ, আলু, চিনি, লবণ ইত্যাদি।

মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, করোনা মোকাবেলায় ২০২০ সালের শুরু থেকে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আমরা মাঠে কাজ করছি। এবারের লকডাউন পরিস্থিতিতে পৌরসভার পক্ষ থেকে করোনা আক্রান্ত ও উপসর্গে মৃত্যুবরণকারীদের দাফন-সৎকার, অক্সিজেন সেবা ও খাদ্যসামগ্রী প্রদান কার্যক্রম গ্রহণ করেছি। আমরা সার্বক্ষণিক ৫টি মোবাইল নাম্বারের মাধ্যমে হেল্পডেস্ক চালু করেছি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image