image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

চট্টগ্রামের সীতাকুন্ডের শীপ ইয়ার্ডে কাটার জন্য প্রস্তুত সবচেয়ে বড় জাহাজ

কাইয়ুম চৌধুরী, সীতাকুন্ড প্রতিনিধি    |    ১৩:৫৩, জুলাই ১০, ২০২১

image

সৌদি আরব থেকে আমদানি করা ২৫ বছরের ব্যবহৃত তেল পরিবহনকারী একটি পুরোনো জাহাজ ভাঙার জন্য আমদানি করা হয়েছে চট্টগ্রামের সীতাকুন্ডের মোস্তফা হাকিম শিপ ব্রেকিং ইয়ার্ডে। জাহাজটি কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফাইনাল খেলার মাঠেন দ্বিগুন বড়। পুরোনো হলেও এর জন্য খরচ করতে হয়েছে ২২৩ কোটি টাকা। এতো দামে এতো বড় পুরোনো কোনো জাহাজ আমদানির রেকর্ড নেই গত ত্রিশ ববছরেও।

৯৫ তলা উঁচু ভবনের সমান অর্থাৎ ৩৪০ মিটার উচ্চতার জাহাজটি দেশের সুনামধন্য মোস্তফা হাকিম গ্রুপের চেয়ারম্যান চট্টগ্রামের সাবেক মেয়র এম মনজুর আলমের পারিবারিক প্রতিষ্ঠান এইচ এম শিপব্রেকিং ইন্ডাস্ট্রি লিমিটেড ক্রয় করেছে। চলতি  বছর এখন পর্যন্ত বিশ্বে এই ধরনের পুরোনো জাহাজ বিক্রি হয়েছে মাত্র ১১টি। তারা জাহাজটি আমদানির জন্য রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ২০৮ কোটি ৬৮ লাখ টাকা দিয়েছে। জাহাজটির শুল্ককর গুনতে হয়েছে ১৪ কোটি ৩৫ লাখ টাকা।

এতো দাম দিয়ে জাহাজটি কেনা হলেও জাহাজটি কাটার পর যে লোহা এবং অন্যান্য দ্রব্যাদি পাওয়া যাবে তা বিক্রি করেই পুরো খরচ ও লাভ গুনবে প্রতিষ্ঠানটি। খরচের চেয়ে বাড়তি যা পাওয়া যাবে, তা উঠবে লাভের খাতায়। এই  জাহাজটি কেটে ৪৮ হাজার ৮৭ টন লোহা পাওয়া যাবে। এ ধরনের পরিত্যক্ত পুরোনো জাহাজগুলো মূলত লোহার পরিমাণের ওপর নির্ভর করে ক্রয় বিক্রয় হয়। এর আগে লোহার দাম কম থাকায় একই ধরনের জাহাজ তারা ১৮০ কোটি টাকায় কিনেছিল। বর্তমানে বিশ্ববাজারে লোহার দাম বেশি হওয়ায় ৪৩ কোটি টাকা বাড়তি খরচ করতে হয়েছে।

এইচ এম শিপইয়ার্ডের ৫শ কর্মী জাহাজটি ভাঙার কাজ শুরু করেছে। তারা ৯ থেকে ১৫ মাসের মধ্যে বিশাল এ জাহাজ ভাঙার কাজ শেষ করতে পারবে বলে আশা করছেন। পুরোনো জাহাজটির পেছনে আছে প্রায় ৭৩ টন ওজনের প্রপেলার বা পাখা। এই প্রপেলার চালানোর জন্য আছে ৩৩ হাজার ৬শ অশ্বশক্তির (বিএইচপি) ইঞ্জিন। ইঞ্জিনটি প্রতি মিনিটে সর্বোচ্চ ৭০ বার ঘুরাতে পারে এই প্রপেলার। পুরোনো এই প্রপেলারের এখনো বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। ইঞ্জিন ভাল না থাকলেও স্ক্যাপ হিসেবে বিক্রি করা যাবে বেশ ভালো দামে। আবার ইঞ্জিন চালানোর জন্য আছে পাঁচটি জেনারেটর। সেগুলো হয়তো জেনারেটর হিসেবেই বিক্রি করা যাবে। এ রকম মূল্যবান নানা পণ্য আছে জাহাজটিতে।

মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মো. সারোয়ার আলম জানান, কর্ণফুলীর দক্ষিণ পাড়ে এ বছর চালু হওয়া এইচ এম স্টিল এবং সীতাকুন্ডের গোল্ডেন ইস্পাতে এই জাহাজের স্ক্যাপ লোহা ব্যবহার করা হবে। বাকি পণ্য স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি তামা, পিতল, কপারের মতো বেশ কিছু মূল্যবান পণ্য রপ্তানি করা হবে।

উল্লেখ্য, এ ধরনের নতুন জাহাজের দাম এখন প্রায় ৯৫ মিলিয়ন ডলার বা ৮শ কোটি টাকার কমবেশি। আবার এ ধরনের জাহাজের প্রতিদিনের ভাড়া ৩৬ হাজার ডলার। জাহাজটি কম সময় ব্যবহার করায় জাহাজে ব্যবহৃত যন্ত্রাংশগুলো প্রায় সচল এবং চকচকে রয়ে গেছে। ফলে বিক্রি হবে ভাল দরে।

প্রতিষ্ঠানটির অপর পরিচালক আলহাজ দিদারুল আলম এমপি জানান, আমাদের নিজস্ব রড কারখানা গোল্ডেন ইস্পাত কারখানায় ব্যবহার করার জন্য আন্তর্জাতিক বাজার থেকে পুরনো জাহাজ আমদামী করে থাকি। তবে এতো বড় জাহাজ কখনো ক্রয় করিনি। এতে লোকসানের যুকি থাকে। দেখা যাক লাভ লোকসান আল্লাহর হাতে,তবে তিনি লাভের আশাবাদী।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image