শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি | ১৪:১২, জুলাই ১০, ২০২১
চট্টগ্রামের লোহাগাড়ায় শনিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপজেলার চুনতির ডাকবাংলোতে অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণসামগ্রী সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু, বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মোঃ মুক্তাদির আহমেদ আসিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ মাহবুব আলম শাওন ভূঁইয়া, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, চুনতি ইউপি সদস্য মুহাম্মদ আবদুল মন্নান সিকদার, মুহাম্মদ জাফর আলম, মুহাম্মদ জানে আলম, সাজিদুল ইসলাম, ইউপির মহিলা মেম্বার শিরিন সোলতানা, পারভীন আকতার ও হোসনে আরা বেগম প্রমুখ ।
Developed By Muktodhara Technology Limited