image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

আনোয়ারায় গাউছিয়া কমিটি কর্তৃক বেওয়ারিশ লাশ দাফন

আনোয়ারা প্রতিনিধি    |    ২১:৫১, জুলাই ১১, ২০২১

image

চট্টগ্রামের আনোয়ারায় এক অজ্ঞতা ব্যক্তির (৬০) লাশ উদ্ধারের পর দাফন করেছেন কর্ণফুলী গাউছিয়া কমিটির দাফন-সৎকারের টিমের সদস্যরা ।

শনিবার(১০ জুলাই) রাত আনুমানিক দশটায় উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায় সিইউএফএল সড়কের যাত্রী ছাউনিতে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্য মো. সাদ্দাম হোসেন ৯৯৯ কল দিলে আনোয়ারা থানা পুলিশ ও কর্ণফুলী গাউছিয়া কমিটির দাফন-সৎকারের টিমের সদস্যরা তার লাশ উদ্ধার করে।

পরে বেওয়ারিশ লাশ হিসেবে রাত আড়াইটায় তাকে চট্টগ্রাম নগরীর গণ কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. সাদ্দাম হোসেন জানায়, গত দেড় থেকে দুই মাস ধরে মানসিক প্রতিবন্ধি ওই ব্যক্তি যাত্রী ছাউনির নিচে অবস্থান করছে। শনিবার লোকটি অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে প্রাথমিক চিকিৎসাও দেয়। পরে রাত ১০ টায় লোকটি মারা গেলে ৯৯৯ ফোন করি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, নিহত লোকটি মানসিক প্রতিবন্ধি বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। তার পরিচয়ও কেও জানেনা। লোকটিকে বেওয়ারিশ রাশ হিসেবে কর্ণফুলী গাউছিয়া কমিটির দাফন-সৎকারের টিমের সদস্যদের মাধ্যমে দাফন করা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image