image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বাঁশখালীতে ভিজিএফ’র চাল ও মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বাঁশখালী প্রতিনিধি    |    ১৭:২৬, জুলাই ১৪, ২০২১

image

চট্টগ্রামের বাঁশখালীতে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অতি দরিদ্রদের মাঝে ভিজিএফ কর্মস‚চীর আওতায় চাল ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নগদ অর্থ বিতরণ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলার বৈলছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, বৈলছড়ি ইউপি সচিব মুহাম্মদ আলাউদ্দীন, যুবলীগ নেতা দীপেশ চক্রবর্তী, ইউপি সদস্য আবদুর রহমান, পিংকু পুরোহিত মনি, আবু তাহের, বিকাশ দত্ত, মহিলা ইউপি সদস্য দিলুয়ারা বেগম, বুলবুলি দাশ, উদ্যোক্তা রেজাউল করিম, মুহাম্মদ সেলিম প্রমুখ।

জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাঁশখালী উপজেলা প্রশাসনের সহায়তায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে ২৯ হাজার ৯৩ পরিবারকে ১০ কেজি করে ২৯০.৯৩ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হবে। অন্যদিকে ৪৫৬৯ পরিবারে মানবিক সহায়তা হিসেবে ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হবে।

ভিজিএফ চাল ও মানবিক সহায়তা বিতরণ উদ্বোধনের প্রথম দিনে বৈলছড়ি ইউনিয়নের ৯৭২ পরিবারকে ৯.৯২ মেট্টিকটন চাল এবং ৩১৭ টি পরিবারকে ৩ লক্ষ ১৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image