শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ১৭:৪১, জুলাই ১৪, ২০২১
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার অংশ হিসেবে অতিদরিদ্র, দুস্থঃ ও অসহায় পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পৌরসভার ১১টি ওয়ার্ডের ১ হাজার ৫৪০ জনের প্রত্যেককে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) সকালে দোহাজারী পৌরসভা কার্যালয়ে চাল বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র, হিসবা রক্ষক মজিবুর রহমান, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, সাবেক ইউ.পি সদস্য মো. শাহ্ আলম, আবুল বশর ও মমতাজ বেগম লিলি প্রমূখ।
Developed By Muktodhara Technology Limited