image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

সীতাকুন্ড ইকোপার্কে ২৮টি অজগর সাপের বাচ্চা অবমুক্ত

সীতাকুন্ড প্রতিনিধি    |    ১৭:৪৮, জুলাই ১৪, ২০২১

image

চট্টগ্রাম চিড়িয়াখানার ইনকিউবিটরে জন্ম নেওয়া অজগর সাপের ২৮টি বাচ্চা  বুধবার (১৪জুলাই) সীতাকুন্ড ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

এ সময় সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম চিড়িয়াখানার সদস্য সচিব (সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারী, চট্টগ্রাম)  মোঃ রুহুল আমিন, চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শুভ, বন বিভাগের সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেন ইকোপার্কের রেঞ্জার  মোঃ আলমগীরসহ সীতাকুন্ড ইকোপার্কের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

গত ২২ জুন, ২০২১ মঙ্গলবার চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে রাখা ৩১টি ডিমের মধ্যে ২৮ডিম ফুটে সাপের বাচ্চা বের হয়েছিল। এই অজগর সাপের বাচ্চাগুলোর জন্মের জন্য ৬৭দিন অপেক্ষা করেছে কর্তৃপক্ষ। সাপের ডিম যেন নষ্ট না হয়ে যায় সেকথা ভেবে ২০১৯ সালে পরীক্ষামূলকভাবে হাতে তৈরি ইনকিউবেটর প্রয়োগ শুরু হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image