image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বাঁশখালীতে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

বাঁশখালী প্রতিনিধি    |    ২১:২৪, জুলাই ১৪, ২০২১

image

চট্টগ্রামের বাঁশখালীতে ভূমি অফিসের জায়গা জবরদখল করে গড়ে উঠা অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদে এ অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে ইউনিয়ন ভূমি অফিসের জায়গা দখল করে গড়ে উঠা ৬টি মুরগীর দোকান ও মুদির দোকান, চায়ের দোকান, পানের ও মাছের দোকানসহ অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়।'

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন- 'ভূমি অফিসের জায়গায় বাজার ইজারা দেওয়া হয়নি। ভূমি অফিসের জায়গা দখল করার কোন সুযোগ নেই। পূর্বের ন্যায় বাজার যতটুকু ছিল তাতে বাজার বসবে। ভূমি অফিসের সামনে প্রধান সড়ক দখল করে গড়ে উঠা ফলের দোকানগুলো নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য হুঁশিয়ারি দেন। পরবর্তীতে ভূমি অফিসের জাগায় দখল করে দোকান নির্মাণ, গাড়ী রাখা হলে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।'

এসময় অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, থানা পুলিশ, বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান এড. আ.ন.ম শাহাদত আলম।

উল্লেখ্য, গুনাগরি ভূমি অফিসের জায়গা দখল করে অর্ধশতাধিক দোকান নির্মাণ করে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে টাকার বিনিময়ে দখল বিক্রি করেন কথিত ইজারাদার। অস্থায়ী গুনাগরী বাজার ২০২১-২০২২ সালের ইজারাদার কর্তৃক নতুন করে ভূমি অফিসের জায়গা দখল করে নির্মাণ করা হয় ওই দোকানগুলি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image