শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি | ১৫:৪৮, জুলাই ১৫, ২০২১
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের মীরপাড়া সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি নির্মাণের কারণে রাস্তায় চলাচল কারী যানবাহন ও পথচারী সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় অন্ধকারে অচেনা পথচারীরা প্রায়ই দুঃঘটনায় সম্মুখীন হতে পারে। হঠাৎ করে আসা কোন যন্ত্রচালিত যানবাহন এই খুটির সাথে ধাক্কা খেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
(১৪ জুলাই) বিকেলে সরেজমিনে পরিদর্শন করে দেখা ও স্হানীয় সূত্র জানা গেছে,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোয়ালখালী জোনাল অফিসের আওতায় বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের জাফর টাওয়ারের সামনে মীরপাড়া সড়কের মাঝামাঝি স্থানে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়েছে প্রায় ৭ থেকে ৮ বছর আগে ।বৈদ্যুতিক খুঁটি পুতে স্হানীয় বাসা বাড়ীতে বিদ্যুৎ সরবরাহ দেয়া হয়েছে। এতে ওই রাস্তা দিয়ে উপজেলা সদর বাজারে চলমান ভ্যান রিক্সা প্রতিনিয়ত যানজটের সৃষ্টি করছে। হাজারো পথচারী, গ্রাামবাসী ও বিভিন্ন বয়সের লোকজন দুর্ঘটনার শিকার হতে পারে। জানা যায়, ওই খুটির কারণে স্কুল ও মাদ্রাসায় যাতায়াতে খুবই সমস্যা হয় এবং চলাচলরত যানবাহন খুটির সাথে ধাক্কা লেগে বড় ধরনের দুর্ঘটনার আশংকা থাকলেও সেটি আমলে নিচ্ছে না কতৃপক্ষ।
স্থানীয় লোকজনের দাবি, পল্লী বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারেরা ওই সময়ে গাফিলতি করে সড়কের মাঝামাঝি স্থানে বিদ্যুতের লাইনটি স্থাপন করেন। বর্তমানে বৈদ্যুতিক খুঁটি দূরে সরিয়ে দিতে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।
স্হানীয় পথচারী আবু বক্কর ও আবুল কাসেম, গৃহবধু তসলিমা লিমা , আয়েশা বেগম জানান, রাতের বেলা ওই খুটির সাথে ধাক্কা লেগে অনেকেই হাত-পা ভেঙ্গে আহত হয়েছেন। রাতের বেলায় যে-কোনও বড় ধরনের দুর্ঘটনা ঝুঁকির সম্ভাবনা রয়েছে। তাদের অভিয়োগ এই সড়কে প্রতিনিয়ত শত শত যানবাহন চলাচল করলেও এ সমস্যা সমাধানের নেই কারও কোনও উদ্যোগ। কর্তৃপক্ষকে একাধিকবার বলেও কাজ হয়নি। এলাকাবাসী ঊধ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে জনসাধারণের চলাচলের জন্য এবং জীবন রক্ষার্থে অতি দ্রুত এই খুঁটি সড়কের মাঝখান থেকে অপসারণ করে অন্যত্র সরিয়ে নেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।
বোয়ালখালী পল্লী বিদ্যুতের ডিজিএম এমরান গণি বলেন, মীরপাড়া সড়কের মাঝখান থেকে খুঁটি অপসারণ করে অন্যত্র সরিয়ে নেয়ার জন্য আমরা পরিকল্পনা নিচ্ছি।আশা করি ঈদুল আযহার পর সড়কের মাঝখান থেকে খুঁটি সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
বোয়ালখালী উপজেলা প্রকৌশলী,এলজিইডি কর্মকর্তা রেজাউল করিম বলেন,আমি বোয়ালখালীতে নতুন এসেছি।বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।বিষয়টি আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্হা নেব।
Developed By Muktodhara Technology Limited