image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

মারা গেলেন ‘বঙ্গবন্ধু‘ শব্দের প্রবক্তা রেজাউল হক চৌধুরী মোশতাক

আনোয়ারা প্রতিনিধি    |    ১৬:৪৫, জুলাই ১৫, ২০২১

image

বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের আগে প্রথম “বঙ্গবন্ধু”শব্দ উপাধির প্রবক্তা,৬৯’ এর গন আন্দোলনে নেতৃত্বদানকারী, বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৃতি সন্তান রেজাউল হক চৌধুরী মোশতাক (৭১) বৃহস্পতিবার রাত ১২ টায় ৪৫ মিনিটে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্তানে তাঁকে দাফন করা হয়। পারিবারিক জীবনে তাঁর দুই মেয়ে এক ছেলে রয়েছে।

মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মোশতাক’র মৃত্যুতে আনোয়ারা-কর্ণফুলী আসনের সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি,আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেন।

১৯৬৮ সালের রেজাউল হক চৌধুরী মোশতাক ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে ডিসেম্বর মাসে ‘বঙ্গবন্ধু’ শব্দটি সর্বপ্রথম উপাধি প্রদান করেন। ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।  এ সময় ৬৯’ এর গন আন্দোলনে রাজপথে অনন্য অবদান রেখেছিলেন ।

এছাড়া রেজাউল হক চৌধুরী মুশতাক ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধুর ছেলে শেখ কামালের সহপাঠি হিসেবে সব ধরণের সাংগঠনিক কর্মকান্ডে তিনি অংশ গ্রহণ করতেন। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলা ছাত্র পরিষদের অন্যতম সদস্য ছিলেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image