শিরোনাম
মিরসরাই প্রতিনিধি | ০০:৩৪, জুলাই ১৭, ২০২১
মিরসরাই জনকল্যাণ সমিতি কুয়েতের উদ্যোগে শেষ বিদায়ের বন্ধু সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে শেষ বিদায়ের বন্ধু সংগঠনের প্রধান কার্যালয়ে অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে মিরসরাই জনকল্যাণ সমিতি কুয়েতের পক্ষে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক ও ব্যবসায়ী মোরশেদ আহম্মেদ।
এসময় উপস্থিত থেকে অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন শেষ বিদায়ের বন্ধু সংগঠনের প্রধান সমন্বয়কারী সাংবাদিক নুরুল আলম, সমন্বয়কারী নিজাম উদ্দিন, সদস্য আব্দুল মতিন।
মিরসরাই জনকল্যাণ সমিতি কুয়েতের সভাপতি শেখ আনোয়ার পাশা ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ভূঁইয়া বলেন, মিরসরাই জনকল্যাণ সমিতির সদস্যরা সবাই প্রবাসী, কিন্তু তাদের মন পড়ে থাকে দেশে; সেই চিন্তাধারা থেকে নানা কল্যাণমুখী কর্মকাণ্ড মিরসরাইয়ে চালিয়ে যাচ্ছে সমিতির সদস্যরা। তারই ধারাবাহিকতায় করোনার এই ক্রান্তিকালে শেষ বিদায়ের বন্ধু সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। আমাদের মানবিক কর্মকান্ডের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Developed By Muktodhara Technology Limited