image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

রাজধানী ঢাকায় 'কোভিড হিরো অ্যাওয়ার্ড' পেলেন দোহাজারী দিয়াকুল গ্রামের শফিক

চন্দনাইশ প্রতিনিধি    |    ১৬:৪৩, জুলাই ১৭, ২০২১

image

করোনাকালে সম্মুখসারির যোদ্ধাদের নিয়ে দুঃসাহকিতার পরিচয় দিয়ে বীরত্বের সঙ্গে কাজ করে 'কোভিড হিরো অ্যাওয়ার্ড' পেয়েছেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল গ্রামের সন্তান রাজধানী ঢাকার বারিধারা প্রমিসেস হাসপাতালের পরিচালক শফিকুল ইসলাম।

‘ইউনাইটেট মুভমেন্ট ফর হিউম্যান রাইটস’ নামে একটি সংগঠন তাকে এ সম্মাননা দেয়।

সম্প্রতি হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেল (সাবেক শেরাটন হল) রুমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও সাবেক যুগ্ম সচিব পীরজাদা হারুনুর রশিদ ও দেশবরেণ্য অতিথিদের কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

সমাজসেবায় অবদান রাখায় ইতিপূর্বেও শফিক বহুবার পুরস্কৃত হয়েছেন। শফিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই প্রাপ্তিতে মহামারি পরিস্থিতিতে আমি আর আমার প্রতিষ্ঠান প্রমিসেস মেডিকেল সদা সর্বদা জনগণের পাশে থেকে সেবা দিয়েছি।

এছাড়াও মাদকের বিরুদ্ধে সংগ্রাম করে দেশের বেকারত্ব দূর করতে এবং প্রধানমন্ত্রীর ভিশন- ‘গ্রাম হবে শহর’, এ লক্ষ নিয়ে গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন শফিক। পাশাপাশি এলাকার যুবকদের কাজে লাগানোর জন্য পশু খামার, মৎস্য প্রজেক্ট, বিভিন্ন ফলজ-বনজ বাগান করে এলাকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image