image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

হাটহাজারী উদালিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক প্রবাসীদের সংবর্ধনা

হাটহাজারী প্রতিনিধি    |    ১৭:৩৮, জুলাই ২৩, ২০২১

image

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া উচ্চ বিদ্যালয় প্রবাসী পরিষদ সম্মাননা ও ঈদ পূর্ণমিলনী  উদযাপন উপলক্ষে উদালিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে প্রবাসীদের সংবর্ধনা  সম্মাননা প্রদান ও ঈদ পূর্নমিলনী  আলোচনা সভার আয়োজন করা হয়।

কোভিড ১৯ মহামারীর কারনে বড় পরিসরে স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজন উদযাপন সম্ভব না হলেও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রবাসি পরিষদ সম্মাননা ও ঈদ পূর্ণমিলনী উদযাপন অনিষ্ঠিত হয়।  

২২ জুলাই বাদে মাগরিব স্কুল বাস্তবায়ন পরিষদ এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইউছুপ এর সভাপতিত্বে শিক্ষক  নুরুল আমিনের সঞ্চালনায়  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেমিডেন্স যুদ্ধা  উদালিয়া উচ্চ বিদ্যালয় প্রবাসী পরিষদের সদস্যরা।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদালিয়া বাস্তবায়ন  পরিষদের সহ সভাপতি সরোয়ার আলম চৌধুরী মনি,মাষ্টার মোহাম্মদ সাহাব উদ্দিন,অর্থ সম্পাদক ও জমি দাতা সদস্য জসিম উদ্দিন চৌধুরী,বাস্তবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী কালু প্রমুখ।  

আলোচনা সভায় উদালিয়া প্রবাসী পরিষদ সদস্যরা বিগত ৬ মাসের সংগঠনের সকল কর্মকাণ্ডের হিসাব প্রকাশ করেন। সভায় উদালিয়া প্রবাসী পরিষদ সদস্যরা বক্তব্যে বলেন প্রতি মাসিক অনুদান ঠিক রেখে আমরা স্কুলের অবকাঠামো উন্নয়নের জন্য আরও অনুদান দিতে আগ্রহী আপনারা আমাদেরকে বলেন কোথায় কি প্রয়োজন হচ্ছে।উপস্হিত দুইজন প্রবাসি ৫৫ হাজার টাকা অনুদান দিয়েছেন।  

উদালিয়া উচ্চ বিদ্যালয় বাস্তবায়ন পরিষদ এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইউছুপ তার বক্তব্যে বলেন,উদালিয়া প্রবাসী পরিষদের প্রতি মাসে স্কুলে যে অনুদান দেন এবং বিগত মানবিক কাজগুলোর ভূয়সী প্রশংসা করেন ও আগামীদিনে মাসিক যে অনুদান ওইটা ঠিক রেখে স্কুলের অবকাঠামো উন্নয়নের জন্য অনুদান দিয়ের অনুরোধ জানান। এই করোনাকালীন প্রবাসী পরিষদ যদি আমাদেরকে সহযোগিতা না করতেন তাহলে আমাদের স্কুল টা হয়তোবা বন্ধ হয়ে যেতো।প্রবাসী পরিষদের সকল মানবিক কাজে সংগঠনের পাশে থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।সেই সাথে এই সংগঠনকে হাটি হাটি পা পা করে এতদূর নিয়ে আসার জন্য কার্যকরী কমিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। বক্তারা বলেন, প্রবাসীরা অনেক কষ্টে অর্জিত টাকায় সাংসার চালানোর পাশাপাশি রাষ্ট্রকে রেমিটেন্স দিচ্ছে ও স্কুল মাদরাসা মসজিদ, বিয়ে সাদিতে সহায়তা করে যাচ্ছে।সভা শেষে প্রবাসীদের অর্থনৈতিক উন্নয়ন ও সুস্হতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image