image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

সীতাকুণ্ডের কালু শাহ্ মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

সীতাকুন্ড প্রতিনিধি    |    ১৯:৪২, জুলাই ৩১, ২০২১

image

সীতাকুন্ড উপজেলাধীন সলিমপুরস্হ হযরত খাজা কালু শাহ্ (রহ্ঃ) মাজার, মসজিদ ওয়াক্ফ এষ্টেট (ইসি নং-১৭৭৪৩) কর্তৃক পরিচালিত ঐতিহ্যবাহি হযরত খাজা কালু শাহ্ (রহঃ) সুন্নিয়া আলিম মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়। বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন হযরত খাজা কালু শাহ্ (রহঃ) শনিবার (৩১ জুলাই) সকাল ১১টায় কমপ্লেক্সের সভাপতি সীতাকুন্ড উপজেলার নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এস. মোস্তফা আলম সরকার, ১০নং সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন আজীজ, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল কালাম আমিরী, হযরত খাজা কালু শাহ (রহঃ) মাজার, মসজিদ ওয়াক্ফ এষ্টেটের মোতাওয়াল্লী আলহাজ্ব মোঃ সিরাজুদ্দৌলা সওদাগর,মাদরসার সহকারী শিক্ষক (গ্রন্থাগার) মাওলানা মোঃ বরকত উল্লাহ। 

সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন- হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহান স্থপতি। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অসামান্য অবদান সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে। দেশ প্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থী গড়ে তুলতে হবে। তিনি বলেন- প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করতে পারলে লক্ষ্য অর্জন ত্বরান্বিত হবে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আমিরী বলেন- আমরা বঙ্গবন্ধু বর্ণারটি মানসম্মত ও তথ্য নির্ভর কর্ণার করার চেষ্টা করেছি। বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আলোকচিত্র, ভাষাশহীদ, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর দুই শতাদিক বই স্থান পেয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কমপ্লেক্সের সহ-সভাপতি ছাদের আহমদ, মোঃ শামসুল আলম সবুজ, সহ-সম্পাদক আবু জাফর, মোঃ ইলিয়াছ মিয়া চৌধুরী, সদস্য নজরুল ইসলাম, আলহাজ্ব নুরুল আলম মেম্বার, মোঃ কামাল উদ্দিন, মোঃ আশরাফুজ্জামান রনি, মো হেলাল উদ্দিন, মোঃ আজাদ, মোঃ শহিদুল আমিন চৌধুরী শহীদ সহ মাদ্রাসার সকল শিক্ষক্ষ-শিক্ষিকা উপস্থিত ছিলেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image