image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

হাটহাজারীতে মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে চায় প্রাইম ডায়াগনস্টিক সেন্টার

প্রেস বিজ্ঞপ্তি    |    ০০:১৬, আগস্ট ১, ২০২১

image

উত্তর চট্টগ্রামের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মানবিক ও গুণগত সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করছে হাটহাজারী প্রাইম ডায়াগস্টিক সেন্টার। নতুন আঙ্গিকে কল্যাণমুখী এ প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ নতুন প্রত্যয় নিয়ে আজ রবিবার থেকে সেবা কার্যক্রম শুরু করছে। হাটহাজারী বাসস্টেশনের পশ্চিম পাশে ইদ্রিস টাওয়ারের তিনতলায় ডায়াগনস্টিক সেন্টারে সেবা কার্যক্রম শুরু হবে। 

জানা গেছে, চিকিৎসাসেবা সহজলভ্য এবং সাশ্রয়ী করতে উত্তর চট্টগ্রামের মিলনস্থল হাটহাজারীতে একদল মানবিক মানুষ ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনার উদ্যোগ নেন। উদ্বোধন উপলক্ষ্যে পুরো মাস ২৫ শতাংশ ছাড়ে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে পরিচালনা পর্ষদ। 

পর্ষদের চেয়ারম্যান মুহাম্মদ মহিউদ্দিন জিলানী জানান, আজ(রবিবার) বিকাল তিনটায় নতুনভাবে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন হবে। সাধারণত যেসব পরীক্ষা নীরিক্ষার জন্য উত্তর চট্টগ্রামের মানুষকে শহরে যেতে হয; সেসব সেবা এখানে মিলবে। এতে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি মূল্যবান সময় বাঁচবে। অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আলট্রাসোনোগ্রাফি, এক্স-রে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফিসহ বিভিন্ন ধরনের পরীক্ষা করানো যাবে। 

বিশেষজ্ঞ ডাক্তাররা এখানে চেম্বার করবেন। ঢাকা থেকে আসবেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মহসিন, মেরুদ- বিশেষজ্ঞ ও স্পাইন সার্জন ডা. মুহাম্মদ আবদুল আওয়ালসহ আরও অনেকই।  

তিনি বলেন, আমরা চাই পিছিয়ে পড়া মানুষগুলো যাতে উন্নত চিকিৎসা পায়। গ্রামের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে সুস্থ রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি ব্যবসায়ী প্রতিষ্ঠান হলেও আমরা মানবিক ব্যবসায় বিশ্বাসী। দায়িত্বশীল জায়গা থেকে আমরা হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ার মানুষের কাছে দায়বদ্ধ থাকবো। গুণগত মানের ক্ষেত্রে কোন ছাড় নেই। আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার অগ্রদূত হিসেবে আমরা এগিয়ে যেতে চাই।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image