image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

চন্দনাইশ পৌরসভায় বেড়েছে ওএমএস চাল বিক্রয় কেন্দ্র

চন্দনাইশ প্রতিনিধি    |    ০০:২০, আগস্ট ১, ২০২১

image

করোনাভাইরাসের সংক্রমণরোধে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষকে সহায়তা দিতে গত রোববার (২৫ জুলাই) থেকে সারাদেশের ন্যায় চন্দনাইশেও শুরু হয়েছে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম। 

রবিবার (২৫ জুলাই) সকালে ওএমএস চাল ও আটা বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন।

গত ছয় দিন ধরে চন্দনাইশ পৌরসভার চারজন ডিলার চারটি বিক্রয়কেন্দ্র যথাক্রমে- বাগিচাহাট, পৌর সদর বাজার, খানহাট রেজিস্ট্রি অফিস ও বদুর পাড়া রাস্তার মাথা এলাকার বিক্রয় কেন্দ্রে মাথাপিছু পাঁচ কেজি হারে প্রতিকেজি চাল ৩০ টাকা দরে ও প্রতি কেজি আটা ১৮ টাকা দরে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ওএমএস'র চাল ও আটা বিক্রি করছেন।

বিক্রয় কেন্দ্র পরিবর্তনের জন্য ৩ জন ডিলার বরাবরে গত ২৯ জুলাই একটি পত্র প্রেরণ করেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা। উপজেলা ওএমএস কমিটির সভাপতি ও সদস্য সচিবসহ পাঁচ জনকে সেই পত্রের অনুলিপি প্রেরণ করেন তিনি। তৎ প্রেক্ষিতে শনিবার (৩১ জুলাই) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর অফিস কক্ষে উপজেলা ওএমএস কমিটির জরুরি সভা আহবান করা হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এবং ওএমএস কমিটির সভাপতি মাহফুজা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চন্দনাইশ পৌরসভার নির্দিষ্ট চারটি বিক্রয় কেন্দ্রের পাশাপাশি আরো চারটি বিক্রয় কেন্দ্র বাড়ানোর সিদ্ধান্ত হয়। নতুন চারটি বিক্রয় কেন্দ্র যথাক্রমে- পশ্চিম হারালা বিএল বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াহাট দক্ষিণ জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সর্বল কাজী বট্টল দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দনাইশ সদর শাহ্ আমিন উল্লাহ্ মাজার প্রাঙ্গণ। পরিবর্তিত বিক্রয় কেন্দ্রে মেয়রের প্রতিনিধি ও তদারকি কর্মকর্তার উপস্থিতিতে আগামী ৩, ৪ ও ৫ আগস্ট ডিলারগণ চাল ও আটা বিক্রি করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়। 

ওএমএস কমিটির সভায় উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি কাউছার উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মনোনীত প্রতিনিধি আমজাদ হোসেন চৌধুরী, উপজেলা ওএমএস কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক প্রমিত কুমার চাকমা, ওএমএস ডিলার যথাক্রমে- শেখ হেলাল উদ্দিন, ছালেহ আহমদ কোং, সুলতান মঈনুদ্দিন মোরশেদ চৌধুরী, কাজী গোফরানুল হক চৌধুরী, রফিক মিয়া বানু, নুরুল আমিন, সাইফুদ্দিন খান, রানা কুমার শীল ও মিঠুন চৌধুরী।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image