image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

চন্দনাইশে সাবেক ছাত্রলীগ নেতা খোরশেদ আলম টিটুর ত্রাণ সহায়তা

চন্দনাইশ প্রতিনিধি    |    ১৯:৩৬, আগস্ট ২, ২০২১

image

করোনাভাইরাসের সংক্রমণরোধে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত ও অতিবৃষ্টিতে গৃহবন্দী উপজেলার বরমা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নিন্ম আয়ের অসহায়, দুঃস্থ প্রায় এক হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের সাবেক তুখোড় ছাত্রনেতা মোঃ খোরশেদ আলম টিটু।

সোমবার (২ আগস্ট) সকালে বরমা কেশুয়াস্থ আবদুল কুদ্দুস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম জানে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সাবেক ছাত্রলীগ নেতা খোরশেদ আলম টিটু।

প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া। বিশেষ অতিথি ছিলেন ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আলী ফারুকী, আ.লীগ নেতা মোঃ মাহাবুুবুল আলম, বাহাদুর, সিরাজুল ইসলাম, শওকত মেম্বার, মোঃ আবু রিদুয়ান, রফিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য বরাতুল হাসান বাবু, মিজান, উদ্বোধক ছিলেন দেলোয়ার হোসেন।

এসময় খোরশেদ আলম টিটু বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস দেশের মানুষকে বিপর্যস্ত করে ফেলেছে। সরকারী ত্রাণ সামগ্রীর পাশাপাশি সমাজের সকল বিত্তবানরা এগিয়ে আসলে সমাজের কর্মহীন নিন্ম আয়ের মানুষের দুঃখ দুর্দশা অনেকটা লাঘব হবে।" সকলকে সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধান করার আহবান জানান তিনি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image