image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

লোহাগাড়ায় দুই পরিবারকে ইউএনও’র অনুদান

লোহাগাড়া প্রতিনিধি    |    ১৯:০৮, আগস্ট ৩, ২০২১

image

লোহাগাড়ার কলাউজানে বাক প্রতিবন্ধি ২ পরিবারকে অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবীব জিতু ভারী বর্ষণে ধ্বসে পড়া বসতঘর পরিদর্শন করতে গিয়ে তাদের হাতে ২০ হাজার টাকা দেন।

জানা যায়, উপজেলার কলাউজান ইউনিয়নের ২নং ওয়াডের্র নাথ পাড়ার অম্মিখা চরণ নাথের পুত্র রুপন নাথ বাকপ্রতিবন্ধী এবং একই এলাকার শ্রীধাম নাথ ও শান্তি বালা নাথ দম্পতির তিন মেয়ে বাকপ্রতিবন্ধী। সম্প্রতি টানা ভারী বর্ষণে তাদের ঘরের দেওয়াল ধ্বসে পড়ে। ফলে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে দুই পরিবার।

খবর পেয়ে মঙ্গলবার বিকালে ধ্বসে পড়া অসহায় পরিবারের বসতঘর পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া।

ইউএনও আহসান হাবীব জিতু জানান, ঘর ধ্বসে পড়ায় দুই পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাদেরকে ঘর দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে অবহিত করা হবে। প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image