image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

রাউজানে স্কুল শিক্ষার্থীকে সাইকেল দিলেন এমপি

রাউজান প্রতিনিধি    |    ১১:২৫, আগস্ট ৪, ২০২১

image

বাড়ি থেকে বিদ্যালয়ের দুরত্ব দশ কিলোমিটার। এতটুকু পথ পায়ে হেঁটে নিজ বাড়ি রাউজানের উত্তর হিংগলা এলাকা থেকে রাউজান সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে অধ্যায়ন করার জন্য ছুটে যেতো নবম শ্রেণীর ছাত্রী মেহেরুন্নেছা। অভাবের সংসারে জন্ম বলে পরিবারের সাধ্য ছিলনা মেয়েটিকে বাই সাইকেল কিনে দেওয়ার।

রোদ-ঝড় বৃষ্টি মাথায় নিয়ে নিজের শিক্ষাজীবন চালিয়ে যাওয়া এই শিক্ষার্থীকে আর পায়ে হেঁটে অতটুকু পথ পাড়ি দিতে হবেনা। মেয়েটির ইচ্ছেশক্তি আর একাগ্রতার বিষয়টি জানতে পেরে রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর উপহার স্কুল শিক্ষার্থী মেহেরুন্নেছার হাতে নতুন বাই সাইকেল তোলে দেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

সম্প্রতি রাউজান পৌর মেয়রের কার্যালয়ে সাইকেল হাতে পেয়ে স্বপ্নপূরণের হাসির ঝিলিক দেখা গেল মেহেরুন্নেছার চোখেমুখে। এ সময় মেহেরুন্নেছা তার পাশে দাঁড়ানোর জন্য সাংসদ ও পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানান।

পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় মানবিক কর্মকান্ডে আমরা সব সময় মানুষের পাশে আছি। মেহেরুন্নেছা নামের স্কুল শিক্ষার্থীর হাতে নতুন বাই সাইকেল তোলে দিয়েছি। মেয়েটি অনেক কষ্ট করে পায়ে হেঁটে বিদ্যালয়ে ছুটে যেত। তাকে আর কষ্ট করতে হবেনা। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image