image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

৩৬ দিন পর দেশে ফিরল শহিদ উল্লাহর লাশ

বাঁশখালী প্রতিনিধি    |    ১২:০৮, আগস্ট ৭, ২০২১

image

সৌদি আরবের রিয়াদ-আব্দুল্লাহ বিন সাললমান সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মুহাম্মদ শহিদ উল্লাহর লাশ দীর্ঘ ৩৬ দিন পর অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার বিকাল ২টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে করে তার লাশ শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকায় পৌঁছে।

ঢাকা বিমান বন্দর থেকে এ্যাম্বুলেন্সে করে তার লাশ দেশের বাড়ী বাঁশখালীতে পৌঁছায় শনিবার (৭ জুলাই) রাত ২টা ৩০ মিনিটে।

আজ সকাল ১০ টায় মুহাম্মদ শহিদ উল্লাহ (৩৮) এর নামাজে জানাযা বাঁশখালী উপজেলার রঙ্গিয়াঘোনা মনছুরিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন জানিয়েছেন, 'সৌদি আরবে বাংলাদেশ দ‚তাবাসের সহযোগীতায় দীর্ঘ ৩৬ দিন পর আমার বড় ভাইয়ের লাশ দেশে এসে পৌঁছায়। বিশ্ব মহামারি করোনার কারণে দীর্ঘ সময় লেগেছে ভাইয়ের লাশ দেশে পৌঁছাতে। আজ সকাল ১০ টায় জানাযার নামায শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

নিহত মু. শহিদ উল্লাহ দীর্ঘ ১৭ বৎসর ধরে সৌদি আরবে নির্মাণ শ্রমিকের ফোরম্যান হিসেবে কাজ করেছিলেন। তিনি বাঁশখালী উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জলদী রঙ্গিয়াঘোনা এলাকার মিয়ার বাড়ীর আলী হোসেনের পুত্র। তিনি মৃত্যুকালে দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

উল্লেখ্য, গত ৩ জুলাই সৌদি আরবের রিয়াদ-আব্দুল্লাহ্ বিন সালমান সড়কে নিজের প্রাইভেট কার নিয়ে কর্মস্থলে বের হলে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে চলে আসা আরেকটি মাইক্রোবাসের ধাক্কা লাগলে গাড়ী চাপা পড়ে তিনি ঘটনাস্থলে নিহত হন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image