image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

রাউজানে ইউনিয়ন পর্যায়ে টিকা দান কার্যক্রম অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি    |    ১৭:০৪, আগস্ট ৭, ২০২১

image

চট্টগ্রামের রাউজানে সারাদেশের ন্যায় ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৪ টি ইউনিয়নে সকাল ৯টা থেকেই টিকাদানের কার্যক্রম শুরু হয়। শনিবার সকালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। 

রাউজানের প্রতিটি ইউনিয়নে ৬'শ করে নারী পুরুষ টিকা গ্রহণ করেছেন। ২৫ বছরের ঊর্ধ্ব নারী পুরুষেরা টিকা গ্রহণ করেন। 

রাউজান সদর ইউনিয়ন পরিষদে দেখা যায়, ১০২ বছর বয়সী নুরুল আবছার নামে এক বৃদ্ধ টিকা গ্রহণ করেছেন। 

রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার টিকা সবাই গ্রহণ করছে। মানুষ স্বাচ্ছন্দ্য ইউনিয়নে এসে টিকা নিচ্ছেন। করোনা প্রতিরোধে সবাই টিকা নিতে হবে। 

রাউজানের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেবুন্নেছা বলেন, রাউজানে প্রতিটা ইউনিয়নে মানুষ আনন্দের সাথে টিকা নিচ্ছেন। কোন সমস্যা দেখতে পাইনি। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image