শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি | ১৬:৩৭, আগস্ট ৮, ২০২১
চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা গাউছিয়া কমিটির উদ্যোগে হযরত তৈয়ব শাহ (রাহঃ) এর ওরস উপলক্ষে করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা ও করোনায় মৃতদের দাফন-সৎকার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার শোলকাটাস্থ খানকায়ে অনুষ্ঠিত সংগঠনের সভাপিত আলহাজ্ব হাসানুর রশিদ রিপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ, প্রধান বক্তা মাওলানা ফজলুল করিম আনোয়ারী। সংগঠনের সাধারণ সম্পাদক এসএম মনির আহমদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির অর্থ সম্পাদক হাজী শফিকুল ইসলাম,আলহাজ্ব আশরাফুজ্জামান চৌধুরী, মাওলানা মোরশেদুল আলম,শহীদুল হক ফারুকী,মোহাম্মদ হোসেন,বজল আহমেদ,নাজিম উদ্দিন চৌধুরী,এসএম আব্বাস,এনামুল হক বকুল,মো. লোকমান,আবদুর রহিম, আব্দুল আজিজ, কামরুল ইসরাম ও হারুনুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের দাফন-সৎকারের জন্য মাওলানা ফজলুল করিম আনোয়ারীকে প্রধান সম্বন্ময়ক ও এসএম মনির আহমদ চৌধুরীকে প্রধান করে দাফন-সৎকার টিম গঠন করা হয়েছে। এতে সমাজের বিভিন্ন শ্রেণির লোকেরা অক্সিজেন সিলিন্ডার, পিপি ও করোনা প্রতিরোধক সামগ্রী গাউসিয়া কমিটির টিমকে প্রদান করেন।
অনুষ্ঠান শেষে আউলাদে রাসুল হযরত তৈয়ব শাহ (রাহঃ) এর রুহানী ফয়েজ হাসিল কামনা করে বিশেষ মুনাজাত ও তবারুক বিতরণ করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited