শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি | ১৭:০১, আগস্ট ৮, ২০২১
লোহাগাড়ায় মহামারি করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের অক্সিজেন সংকট নিরসনে 'ফ্রি অক্সিজেন সেবা' কার্যক্রম চালু করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সহযোগিতায় রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ অফিসে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদুওয়ানুল হক সুজনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, সাংগঠনিক সম্পাদক মাষ্টার মিয়া মোহাম্মদ ফারুক, আওয়ামী লীগ নেতা শহিদুল কবির সেলিম, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি আবদুল আউয়াল জনি, স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি হারুনুর রশিদ, বেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ।
Developed By Muktodhara Technology Limited