image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে রাউজানে সেলাই মেশিন বিতরণ

রাউজান প্রতিনিধি    |    ১৭:১৭, আগস্ট ৮, ২০২১

image

রাউজানে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২ টায় উপজেলা সম্মেলন কক্ষে ছয়জন নারীকে সেলাই মেশিন দেয়া হয়।

এ উপলক্ষ্যে এক আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। 

টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। 

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিক্সন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানাসহ অনেকে উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের বঙ্গবন্ধু হওয়ার পেছনে বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের অনন্য ভূমিকা রয়েছে। তিনি সবসময় বঙ্গবন্ধুকে প্রেরণা যুগিয়েছেন। তার অবদান জাতি চিরদিন মনে রাখবে। আমাদের উচিত বঙ্গমাতা সম্পর্কে জানা।

আলোচনা সভা শেষে অতিথিরা ছয়জন নারীর হাতে সেলাই মেশিন তোলে দেন। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image