শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি | ২৩:৫৯, আগস্ট ১২, ২০২১
করোনা ভাইরাস কোভিড-১৯ এ অক্সিজেন সঙ্কটময় দিনে দোহাজারীসহ চন্দনাইশের আশেপাশের এলাকায় বিনামূল্যে অক্সিজেন সেবায় এগিয়ে এসেছে দোহাজারী পৌরসভার একমাত্র অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন দোহাজারী ব্লাড ব্যাংক।
উপজেলার কোভিড, নন-কোভিড ও শ্বাস কষ্টজনিত রোগীদের প্রয়োজনে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছেন সংগঠনটি। এক্ষেত্রে কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে আরও ব্যাপকভাবে রোগীদের সেবা দেওয়া সম্ভব হবে বলে নিশ্চিত করেন সংগঠনটির এডমিন জাহিদুল ইসলাম সাকিব।
জানা যায়, বর্তমানে কেউ করোনা আক্রান্ত হলেই বেশিরভাগ ক্ষেত্রে তাদের শ্বাস-প্রশ্বাস ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে তাদেরকে অক্সিজেন সাপোর্ট দেওয়া জরুরী হয়ে পড়েছে। আর করোনা ছড়িয়ে পড়ার সাথে সাথে চট্টগ্রামসহ সারাদেশেই অক্সিজেনের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। যার ফলে প্রতিনিয়ত অক্সিজেন এর চাহিদা বেড়েই চলেছে। চাহিদা বাড়ার কারনে ১০ হাজার টাকার একটি সিলিন্ডার পেতে রোগীদের গুনতে হচ্ছে এখন ২৫ থেকে ৩০ হাজার টাকা।
এমন সময়ে বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়ার জন্য এগিয়ে আসা দোহাজারী ব্লাড ব্যাংক'র আরেক এডমিন খন্দকার মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, ‘অক্সিজেনের অভাবে রোগী মারা যাচ্ছে, এটি খুবই দুঃখজনক। এসব দেখে মনেহয় বর্তমান পরিস্থিতিতে মানবিক সাহায্য খুবই গুরুত্বপূর্ন। আমি দেখছি, হঠাৎ করে মারা গেলে মানুষের সম্পদও তার কোন কাজে আসছে না। সুতরাং আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সার্মথ্য অনুযায়ী এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা নিয়ে দোহাজারী এবং চন্দনাইশ উপজেলার শ্বাস কষ্টজনিত সকল রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা সরবরাহ করব। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর পেয়ে কয়েকজন যোগাযোগও করেছেন। যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই শ্বাস-প্রশ্বাস ব্যাহত হচ্ছে! এক্ষেত্রে তাদেরকে অক্সিজেন সাপোর্ট দেওয়া খুব জরুরী, যা আমরা চেষ্টা করে যাচ্ছি।
প্রসঙ্গত, স্বামী বিবেকানন্দের মতে, "মানুষের সেবা করা মানে হচ্ছে ঈশ্বরের সেবা করা।" করোনাভাইরাসের আঘাতে সারাদেশের মত দোহাজারী তথা চন্দনাইশবাসীর পাশে বিনামূল্যে অক্সিজেন সেবা নিয়ে দাঁড়িয়েছে দোহাজারী ব্লাড ব্যাংক।
Developed By Muktodhara Technology Limited