image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

রাউজানে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

রাউজান প্রতিনিধি    |    ২০:৩৭, আগস্ট ১৪, ২০২১

image

চট্টগ্রামের রাউজানে উদ্যমী যুবকদের স্বেচ্ছাশ্রমে একটি সড়ক সংস্কার করা হয়েছে। স্থানীয় যুবককরা অংশ নিয়ে সড়কটি সংস্কার করেন। 

উপজেলার ৭ নং ইউনিয়নের পশ্চিম রাউজান (মাঝিপাড়া) গ্রামের প্রবেশ দ্বারে যাতায়াতে কিছুটা সমস্যার সম্মূখিন হচ্ছিল মানুষজন। হাটাচলাসহ যানবাহন চলাচলে সমস্যার বিষয়টি উপলব্দী করে যুবকরা সড়কটি সংস্কার করার উদ্যোগ নেন। 

গ্রামের স্বচ্ছল ব্যক্তিদের কাছ থেকে টাকা উত্তোলন করে সড়ক সংস্কারে নেমে পড়েন। শুক্রবার রাত ৮ টা থেকে রাত ২ টা পর্যন্ত ২৫/৩০ জন যুবকের অংশগ্রহণে সড়কটি সংস্কার কাজ শেষ হয়। এসময় অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকেও কাজ দেখতে আসতে দেখা যায়। যুবকদের এমন কাজে আনন্দিত হোন গ্রামের সবাই।

যুবকরা জানান, গ্রামের মানুষের যাতায়াতে সুবিধার জন্যে সড়কটি সংস্কার করেছেন। এতদিন মানুষের চলাচল ও যানবাহনের গ্রামের সড়ক থেকে রাউজান-পাহাড়তলি সড়কে উঠতে সমস্যা হতো। এখন আর সেটা হবে না।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image