image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

কবি আল মাহমুদকে নিয়ে নীতিহীনের মুখে নৈতিকতার বুলি !

রাকিব হাসান    |    ০০:৫১, ফেব্রুয়ারী ১৯, ২০১৯

image

ফাইল ছবি

রাকিব হাসান :  একজন কবির কি রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে না? তিনি কৈশোরে কোন দল, যৌবনে কোন দল করতেন, কোন রাজনৈতিক নেতার সাথে তাঁর ছবি আছে সেটাই কি বিবেচ্য হওয়া উচিত? আমার বা আপনার মতাদর্শের সাথে যদি তার মতাদর্শ না মিলে তাহলে তিনি যত বড় কবিই হোন না কেন তাঁকে আমি বা আপনি অস্বীকার করবো, অপমানিত করবো? তার কবিস্বত্ত্বার চেয়ে কি তার ব্যক্তিস্বত্ত্বা, রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় বিশ্বাস দিয়ে তাকে বিবেচনা করবো? নাকি তার সৃষ্ট সাহিত্যকর্ম দিয়ে বিবেচনা করবো?

একজন কবি হতে গেলে কি তাকে নাস্তিক হতে হবে? স্ব-ধর্ম ত্যাগ করতে হবে? কথিত উদারপন্থী, সেক্যুলারপন্থী হতে হবে? একজন কবির কি ইসলামি ভাবধারা, ধর্মীয় বিশ্বাস থাকা যাবে না? দাঁড়ি, টুপি, নামায, রোজা করা যাবে না? নারীকে নিয়ে কবিতা লেখা যাবে না? তাকে পথভ্রষ্ট,নীতিভ্রষ্ট বলে চিৎকার করবেন? মতপার্থক্যের কারণে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি হওয়া স্বত্ত্বেও তাঁকে শহীদ মিনারে নেয়া যাবে না? তিনি একজন মুক্তিযোদ্ধা হওয়া স্বত্ত্বেও তাঁকে মৃত্যুর পর গার্ড অব অনার দেয়া যাবে না? বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা যাবে না?

বাহ্ দারুণ অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেন আপনারা! আপনাদের মতো কথিত প্রগতিশীলরা নিজেদের উদারমনা মানবিক বলে দাবি করেন আর মুখে সাম্যতার বুলি আওড়ান; অথচ নিজেরাই প্রতিক্রিয়াশীল মৌলবাদী আচরণ করেন। মতাদর্শের সাথে মিল নেই এমন কাউকে দেখলে গলা চেপে ধরেন; হোক তিনি মৃত বা জীবিত! জীবদ্দশায় কবি আল মাহমুদ অনেকবার সাক্ষাৎকারে বলেছেন- তাকে কেন বৃত্তাবদ্ধ করে রাখা হয়েছে, আর কারা রেখেছে। তাই এ বিষয়টি নিয়ে কিছু বলতে চাই না। শুধু এটুকু বলবো, আমরা দেশের একজন প্রধান কবিকে যথাযোগ্য সম্মান জানাতে পারিনি! সোনালী কাবিনের কবিকে আমরা অপমান করেছি। কী হারিয়েছি তা নিজেরাই উপলদ্ধি করতে পারিনি। আমরা হারিয়েছি একটি সোনালী ডানার চিলকে। হারিয়েছি শতাব্দীর একজন আধুনিক কবিকে। হারিয়েছে সাম্যবাদী কবি, মানবতার কবি, লোকজ বাংলার কবিকে। আমাদের সৌভাগ্য উনার সময়ে বেঁচে ছিলাম। সারাদেশে কবির অগণিত ভক্ত তাঁর প্রতি সম্মান জানাচ্ছে। সুতরাং কোন গণমাধ্যমে কতটুকু কাভারেজ পেলো না পেলো সেটা গৌণ। গণমানুষের ভালবাসার যে স্রোত তা অবদমিত করার কোনও শক্তি কারোরই নেই। কবিতার বদৌলতে তিনি যে ভালবাসা অর্জন করেছেন তা অভূতপূর্ব। তিনি বেঁচে থাকবেন তাঁর কবিতায়, তাঁর সৃষ্টকর্মে।জীবদ্দশায় উনার মতো একজন কবির সাথে দেখা করবো এবং সাক্ষাৎকার নেবো নেবো করেও নেয়া হয়নি, সে আক্ষেপ আমাকে পোড়াচ্ছে। তাই ফেসবুক থেকে কিছু সময় দূরে ছিলাম। আজ সকালে ফেসবুকে এসেই মনে হলো এবার কিছু লেখা দরকার। কেননা বিশ্ববিদ্যালয়ের কথিত একজন চরিত্রহীন শিক্ষক কবিকে নিয়ে কুৎসিত মন্তব্য করেছেন। অথচ ঐ শিক্ষক কলকাতায় শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাসফরে গিয়ে হোটেলে ছাত্রীর যৌন হয়রানি করতে গিয়ে ছাত্রদের প্রতিরোধের মুখে ওদের পায়ে ধরে ক্ষমা চেয়েছিলেন ! প্রগতিশীল দলের এক রাজনৈতিক নারীকর্মী ৩/৪ বছর আগে অভিযোগ করেছিল যে, তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিয়েতো করেননি বরং তার সাথে লিভ টুগেদার করে মেয়েটির সাথে প্রতারণা করেছেন ঐ শিক্ষক। এ কারণে ঢাকায় মানববন্ধনও হয়েছিলো। সেই লম্পট শিক্ষক ফেসবুকে কবি আল মাহমুদের চরিত্র হনন করছেন। তাঁকে নীতিভ্রষ্ট এবং তাঁর বহু আগেই মৃত্যু হয়েছে বলে নানা নীতিবাক্য কপচাচ্ছেন। বাহ..চমৎকার। এই ধরনের মানুষদের নিজের ভেতরটাইতো নষ্ট শসার ভেতরের অংশের মতো কুৎসিত !

অতএব এইসব কথিত ভন্ডদের বলবো, ‘সাধু সাবধান, আর্কাইভে সব জমা আছে। বেরিয়ে আসলে লেজ গুটিয়ে পালানোর জায়গা পাবে না’।

লেখক : সম্পাদক, প্রতিক্ষণ.কম



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৮:০৯, মে ১২, ২০২২

বজ্রপাত হচ্ছে-সাবধান হই


Los Angeles

১২:২৮, অক্টোবর ৭, ২০২১

“কয় জন ভালো নয়, সয় জন ভালো হয়”


Los Angeles

০০:৫৯, সেপ্টেম্বর ২১, ২০২১

বাংলাদেশের ফুটবলের কলংকিত দিন ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর !


Los Angeles

১১:৩৪, সেপ্টেম্বর ১৭, ২০২১

প্রকৃতিতে নয়, কেবল কাগজের নোটেই আছে ‘জাতীয় পাখি দোয়েল‘


Los Angeles

২২:১২, সেপ্টেম্বর ১, ২০২১

ফুটবলের মরা গাঙে কি আবার জোয়ার আসবে ?


Los Angeles

২৩:০৮, আগস্ট ১৫, ২০২১

শাসক নয় বঙ্গবন্ধু আপাদমস্তক সেবক ছিলেন


Los Angeles

১৮:৫৭, আগস্ট ১৩, ২০২১

আড্ডা যেন এক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়


Los Angeles

০০:০৪, আগস্ট ৮, ২০২১

বাইরে মুক্তির কল্লোল ও বন্দী একটি পরিবার


image
image