image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

শাসক নয় বঙ্গবন্ধু আপাদমস্তক সেবক ছিলেন

শেগুফতা নাসরীন আইরিন    |    ২৩:০৮, আগস্ট ১৫, ২০২১

image

অসম্ভব সাহসী ও প্রত্যয়ী নেতৃত্বের দীক্ষায় বেড়ে ওঠা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের কণ্ঠ আত্মস্থ করতে পেরেছিলেন বলেই তিনি হয়েছেন বঙ্গবন্ধু। দেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের মহানায়ক এ নেতা কখনওই রাষ্ট্রনায়ক হতে চায়নি, চেয়েছেন এদেশের মানুষের মুক্তি তথা উন্নতি। তেজোদীপ্ত নেতৃত্বের ভিতরে বাইরে আপাদমস্তক মানবিক গুণাবলী তাঁকে কখনওই শাসকের আবহে বন্দী হতে দেয়নি।

বঙ্গবন্ধু প্রান্তিক মানুষের হৃৎস্পন্দন অনুধাবন করেছিলেন বলেই তার মহত্ব রাষ্ট্রপতি/প্রধানমন্ত্রীকে ছাপিয়ে গেছে। স্বাধীনতা পরবর্তী এদেশে সু-শাসন প্রতিষ্ঠায় তিনি বিভাজন ভুলে সবাইকে ঐক্যবদ্ধ করে কাজ করার চেষ্টা করেছিলেন। হিংসা বিদ্বেষ কখনও তাঁকে ছুঁতে পারেনি বলেই মুক্ত স্বাধীন, প্রটোকলবিহীন জীবনযাত্রা বেশি পছন্দ করতেন।

বঙ্গবন্ধুকে কেউ মারতে পারে কিংবা তার শত্রু থাকতে পারে তিনি তা বিশ্বাসই করতেন না। জীবনের সকল মায়া-মমতা, সম্পত্তি, সুদৃঢ় অবস্থান যাঁকে কখনওই টানেনি এদেশের মানুষের মায়ায় পড়ে, সেদেশেরই কেউ তার মতো বিশাল বটবৃক্ষ হৃদয়ের অধিকারীকে খুন করতে পারেন, এটা অবিশ্বাস্য তার কাছে, দেশের আপামর মানুষের কাছে।

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো স্বনির্ভর আধুনিক বাংলাদেশ নির্মাণ। যেখানে থাকবেনা ধর্মীয় বিভেদ, দলীয় হানাহানি, সন্ত্রাস, লুটতরাজ, দুর্নীতিসহ দেশ পিছিয়ে যায় এরকম কোন কর্মকাণ্ড। বিপুল জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরিত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ জনগণকে কাজে লাগিয়ে স্বকীয় স্বাধীন বাংলাদেশ। যেখানে পরনির্ভরতা পরিহার করে অর্থনীতিতে সবল, মজবুত পরিচয়ে গৌরবোজ্জ্বল সবুজ বাংলাদেশ।তাইতো তিনি মহাকাব্যের অমর কবি।

লেখক : শেগুফতা নাসরীন আইরিন, শিক্ষক ও প্রাবন্ধিক।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৮:০৯, মে ১২, ২০২২

বজ্রপাত হচ্ছে-সাবধান হই


Los Angeles

১২:২৮, অক্টোবর ৭, ২০২১

“কয় জন ভালো নয়, সয় জন ভালো হয়”


Los Angeles

০০:৫৯, সেপ্টেম্বর ২১, ২০২১

বাংলাদেশের ফুটবলের কলংকিত দিন ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর !


Los Angeles

১১:৩৪, সেপ্টেম্বর ১৭, ২০২১

প্রকৃতিতে নয়, কেবল কাগজের নোটেই আছে ‘জাতীয় পাখি দোয়েল‘


Los Angeles

২২:১২, সেপ্টেম্বর ১, ২০২১

ফুটবলের মরা গাঙে কি আবার জোয়ার আসবে ?


Los Angeles

২৩:০৮, আগস্ট ১৫, ২০২১

শাসক নয় বঙ্গবন্ধু আপাদমস্তক সেবক ছিলেন


Los Angeles

১৮:৫৭, আগস্ট ১৩, ২০২১

আড্ডা যেন এক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়


Los Angeles

০০:০৪, আগস্ট ৮, ২০২১

বাইরে মুক্তির কল্লোল ও বন্দী একটি পরিবার


image
image