image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

লোডশেডিং

নুর হোসেন শাহেদ, কন্ট্রিবিউটিং এডিটর    |    ০১:১৩, মার্চ ২৪, ২০১৯

image

দৃশ্য ১ ঃ আপনি কিচেন থেকে ফিরছিলেন ড্রইং রুমের দিকে। ডানহাতে চায়ের কাপ। টিভি রিমোর্টটা খুঁজে পাচ্ছিলেন না। ফিরতি পথে শোকেসের উপর পেয়ে গেলেন ওটাও। বাম হাতে উঠিয়ে নিলেন। মনে একটা ফুর্তি ভাব। ভাবছেন এবার পায়ের উপর পা তুলে সোফাতে হেলান দিয়ে বসে চায়ে চুমুক আর সাকিবের ব্যাটিং, মারাত্মক একটা যুগলবন্দী হবে। ঠিক তখনই ঠকাস্, কারেন্টা চলে গেল। মূহুর্তেই ঘুটঘুটে অন্ধকার। আইপিএস, জেনারেটর ব্যাকআপ কোনটাই কাজ করছেনা। একহাতে কাপ ভর্তি গরম চা, অন্যহাতে রিমোর্ট নিয়ে আপনি ভ্যাবাচেকা! এক পা'ও নড়তে পারছেন না। মাথার কোথাও তখন সাকিব নেই আর। চায়ে চুমুকের নেশাটাও উধাও। শুধু একটু আলো দরকার। হাত দু'টোকে অবসর দিয়ে একটু বসতে পারলেই যেন বেঁচে গেলেন!

দৃশ্য ২ ঃ আপনার একটা পারফিউম আছে, যার গন্ধে এযাবৎ অনেকেরই তাক লেগে গেছে নাকে। ডকার্স আপনার প্রিয় ব্র‍্যান্ড আর জুতোর জন্য ইটালীর গুচি আপনাকে নাকে দাসখত দেয়ায়। তো, প্রিয় সবকিছুতেই আপনি প্রস্তুত। একটা নেমন্তন্ন; সবাইকে আবাক করে দেয়ার অপেক্ষায়। ১৪ তলার বাসা থেকে নামছেন লিফটে। প্রায় পৌঁছে গেছেন গ্যারেজের দোরগোড়ায়। কিন্ত ৪র্থ তলায় এসে একটা ঝাঁকুনি দিয়ে লিফট বন্ধ। ইলেক্ট্রেসিটি ব্যাকআপ কাজ করছেনা, কাজ করছেনা ইমারজেন্সী এলার্ম বাটনও। ফ্ল্যাটবাড়ির পাঁচতলা পর্যন্ত মার্কেট। তাই আপনি জানেন এই ফ্লোরে লিফটের কোন এক্সিট ডোর নেই। দুর্লভ পারফিউমের গন্ধ উপচে টাইয়ের নটে আপনি ঘামছেন। সিকিউরিটিদের কেউ ফোন পিক করছেনা। আপনি একটি অন্ধকার গুহার ভেতর অন্যরকম বোধ করছেন, যা আজ সারাদিনে একটাবারের জন্যও ভাবেননি। এইমূহুর্তের ভাবনাগুলোর জন্য আপনি প্রস্তুত ছিলেননা কখনো। দামী সাজসজ্জা আপনার মনকে আর বেঁধে রাখতে পারছেনা। ক্রমশ একটা ভয় ডকার্স আর গুচিকে অর্থহীন করে তুলছে। একটু আলো চাই আপনার, একটু হিমেল বাতাস!

দৃশ্য ৩ ঃ এশা'র জামাতটা মিস্ করছেন। ঘরেই পড়ছিলেন তাই। দ্বিতীয় রাকাতে রুকু থেকে সিজদায় গেছেন মাত্র, হুট করে কারেন্টটা চলে গেল। আপনি সিজদার দো'আ পড়তে পড়তে অন্ধকার কবরের কথা ভাবছেন। ভাবতে ভাবতে একাগ্র হচ্ছে মন। চোখ ভিজে আসছে জলে। মাথা তোলার কথা ভুলেই গেলেন। চির অন্ধকার বারযাখী জীবনের মুক্তির অর্জিতে ডুবে থাকলেন সিজদাতে। ভয় ও আশার দোদুল্যমনায় কোথায় যেন একটা আলো ঠিকরে পড়ছে, লোডশেডিং এর অন্ধকার যার কাছে ম্লান।

সারকথা : লোডশেডিং কখনো বলে কয়ে আসে না। কেউ কখনো বলতে পারেনা দিনে-রাতে কখন তা হবে, বিদ্যুৎ বিভাগের লোক ছাড়া। লোডশেডিং নাগরিক জীবনেরই অবিচ্ছদ্য অংশ, যা নাগরিককে ভোগায় কিন্ত ভাবায় না। যদিও দীর্ঘ নাগরিক জীবনের অভিজ্ঞতায় অনুমেয় তা কখন হবে, হয়; কিন্ত তার পুঙ্খানুপুঙ্খ সময় জানে বিশেষ কেউ, ভুক্তভোগীর জন্য তা আচমকাই।

পুনশ্চঃ দৃশ্যের পরের দৃশ্য

দৃশ্য ১: একটা হালকা ভয়, কিছু ভাবনা জমে উঠতে না উঠতেই মিনিট দু'য়েক পরেই বিদ্যুৎ চলে এসেছিল। তাড়াহুড়ো করে টিভি স্ক্রিনের সামনেই আবার। ইস্'রে খেলার তালটাই কেটে গেল!

দৃশ্য ২: পাঁচ মিনিটের ভুতুড়ে নিস্তব্ধতা ভেঙে কারেন্টটা যখন এলো সব রাগ গিয়ে পড়লো সিকিউরিটি গার্ড আর কেয়ারটেকারের উপর। ওদের বকাঝকা করতে গিয়ে গেল আরো মিনিট বিশেক। ভাগ্যিস আজ বন্ধের দিন ছিল রাস্তায় তেমন জ্যাম থাকবেনা। অন্তত সময় মতো প্রোগ্রামে এটেন্ড করা যাবে।

দৃশ্য ৩: বিদ্যুৎ ফিরে এসেছে। তবুও ভাবছেন ২য় সিজদাটাও একটু দীর্ঘ করি। কে জানে, এটাই হয়তোবা শেষ সুযোগ !



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৮:০৯, মে ১২, ২০২২

বজ্রপাত হচ্ছে-সাবধান হই


Los Angeles

১২:২৮, অক্টোবর ৭, ২০২১

“কয় জন ভালো নয়, সয় জন ভালো হয়”


Los Angeles

০০:৫৯, সেপ্টেম্বর ২১, ২০২১

বাংলাদেশের ফুটবলের কলংকিত দিন ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর !


Los Angeles

১১:৩৪, সেপ্টেম্বর ১৭, ২০২১

প্রকৃতিতে নয়, কেবল কাগজের নোটেই আছে ‘জাতীয় পাখি দোয়েল‘


Los Angeles

২২:১২, সেপ্টেম্বর ১, ২০২১

ফুটবলের মরা গাঙে কি আবার জোয়ার আসবে ?


Los Angeles

২৩:০৮, আগস্ট ১৫, ২০২১

শাসক নয় বঙ্গবন্ধু আপাদমস্তক সেবক ছিলেন


Los Angeles

১৮:৫৭, আগস্ট ১৩, ২০২১

আড্ডা যেন এক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়


Los Angeles

০০:০৪, আগস্ট ৮, ২০২১

বাইরে মুক্তির কল্লোল ও বন্দী একটি পরিবার


image
image