image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

ছেলেটিও বাবা হবে একদিন

মুহাম্মদ আরফাত হোসাইন    |    ২৩:৩৬, জুন ১৬, ২০১৯

image

ছবি-প্রতীকি

বাবা। দু'টি বর্ণের একটি শব্দ। 'বাবা'' মানে একটি বটবৃক্ষ। বাবার উদাহরণ বাবাই। বাবা হলো ছায়া। যে ছায়ায় বেড়ে উঠি আমরা। আর এই ছায়ায় বড় হতে হতে ছোট্ট ছেলেটিও একদিন বাবা হয়ে যায়। সে আবার ছায়ায় পরিণত হয় আরেকটি ছেলের। বাবা নামক মানুষটি আমাদের যে ছায়া দিয়ে বড় করেন, সে ছায়ায় রয়েছে মমতা, ভালবাসা, কঠোরতা এবং সহনশীলতার নিয়মিত ছোঁয়া।

যখন আমরা ছোট শিশু ছিলাম, সে সময়ের দিকে একটু দৃষ্টি দিলেই ভেসে উঠে আমাদের প্রতি বাবার আত্মত্যাগ। ত্যাগের মহড়া ছিল আমাদের জন্য। মনে হয়, আমরা কিভাবে মানুষের মত মানুষ হবো সেটিই ছিল বাবা নামক ত্যাগী ব্যক্তিদের একমাত্র লক্ষ্য। না হয়, কেন এত ত্যাগ আর ত্যাগ! 
প্রশ্নটি মনের অজান্তে নিয়েছেন কখনো?

আচ্ছা কেমন ছিল সে ত্যাগ...?

ত্যাগের কথা আসলেই প্রথমে বলতে হয় কঠোর পরিশ্রমের কথা। হাঁড়ভাঙা পরিশ্রমের ফলে পরিবারটিকে দাঁড় করিয়েছেন তিনি।
হোক তা এসি রুমে বসে ব্যবসা-বাণিজ্য বা রোদে পুড়ে চাষাবাদ। আর দিন-মজুর বাবাদের কথা কি বা বলি!
যখন অতি কষ্টে দিনাতিপাত করা দিন-মজুর বাবার ছেলের পরীক্ষার ফি' অথবা বেতন দিতে হয়, তখন দেখা যাক বাবাদের অন্য এক ত্যাগের মহিমা। 

কিভাবে ছেলেটির হাতে টাকা দিয়ে বলতে পারবে, যা বাপ, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যা। তখন আমাদের বাবারা সময়ের দিকে না দেখে, পেঠের খিদার দিকে না দেখে পরিশ্রম করতে থাকেন। তিনি-ই তো বাবা। 

এ কথা অবশ্যই অনস্বীকার্য যে, একটি সন্তান মানুষ করতে মায়ের ভূমিকা সব থেকে বেশি। মা হলো সন্তানের প্রথম শিক্ষক। মায়েরা ছেলেদের শিক্ষা দেয়, তোমার বাবার আদর্শে আদর্শিত হবার। শিক্ষা দেয়, বাবার মত পথ চলার। প্রেরণা যোগায় বাবার দৃষ্টান্ত হওয়ার। এটাই তো বাবার প্রতি ভালবাসা।

অনেক সময় আমরা বাবাদের কঠোর হতে দেখি। তবে এই কঠোরতার পেছনে থাকে একটি বৃহত্তম উদ্দেশ্য। বাবার ছেলেটি যাতে অন্যায়ের দিকে ধাবিত না হয়, যেন কোন অসৎ পথের সারথী না হয়, সে কারণে এই কঠোরতা।
শাসন মানেই হলো আমাদের জন্য বাবার ভালো রাস্তা খোঁজা। 

এজন্যই কাব্য ছন্দে বলতে ইচ্ছে হয়...

বাবা তুমি কেন এমন?
বুঝিনা বাবা তোমায়,
কেন এত ভালবাসা
কী অসীম মহিমায়। 

ভালো থেকো বাবা তুমি
সুখি থাকো সদা-ই,
দোয়া করো আমার জন্য
তোমার মত হতে চাই।

প্রতিটি বাবা তার সন্তানের জন্য কী ছিলেন, সেটি বুঝতে সন্তানকে 'বাবা'য় পরিনত হতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, সেই নব-পিতা সন্তানের "বাবা" আর ইহধামে বেঁচে থাকেন না! ততদিনে হায়াতের বাজেট প্রায়ই শেষ হয়ে যায়!  
তাই, বাবা বেঁচে থাকতেই বাবাকে বলুন,


বাবা দিবসে বলতে চাই...
"ভালবাসি বাবা তোমায়"।

লেখক : গণমাধ্যমকর্মী, রাউজান, চট্টগ্রাম।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৮:০৯, মে ১২, ২০২২

বজ্রপাত হচ্ছে-সাবধান হই


Los Angeles

১২:২৮, অক্টোবর ৭, ২০২১

“কয় জন ভালো নয়, সয় জন ভালো হয়”


Los Angeles

০০:৫৯, সেপ্টেম্বর ২১, ২০২১

বাংলাদেশের ফুটবলের কলংকিত দিন ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর !


Los Angeles

১১:৩৪, সেপ্টেম্বর ১৭, ২০২১

প্রকৃতিতে নয়, কেবল কাগজের নোটেই আছে ‘জাতীয় পাখি দোয়েল‘


Los Angeles

২২:১২, সেপ্টেম্বর ১, ২০২১

ফুটবলের মরা গাঙে কি আবার জোয়ার আসবে ?


Los Angeles

২৩:০৮, আগস্ট ১৫, ২০২১

শাসক নয় বঙ্গবন্ধু আপাদমস্তক সেবক ছিলেন


Los Angeles

১৮:৫৭, আগস্ট ১৩, ২০২১

আড্ডা যেন এক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়


Los Angeles

০০:০৪, আগস্ট ৮, ২০২১

বাইরে মুক্তির কল্লোল ও বন্দী একটি পরিবার


image
image