image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

সেবাযুদ্ধে চট্টগ্রামের পুলিশ : মানবিকতায় ও সাহসে অনন্য 

আবু তাহের    |    ১৩:৩২, এপ্রিল ৫, ২০২০

image

করোনা ভাইরাস সংক্রমণরোধে সারাদেশে মানুষ ঘরবন্দী এক প্রকার অলিখিত লকডাউনে পুরো দেশ। প্রশাসনের বিভিন্ন রকম প্রতিরোধ ও সহায়কমূলক কর্মকান্ড ইতোমধ্যে প্রশংসিত হয়েছে সর্বমহলে। করোনা রোধে এক প্রকার যুদ্ধে নেমেছে সবাই যার যার অবস্থান থেকে। এ যুদ্ধে অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছে পুলিশ।

চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশ শুরু থেকেই গৃহবন্দী মানুষের কষ্ট দূর করতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। সুবিধা বঞ্চিতদের ত্রাণ বিতরণ, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয়া, রোগী ও ডাক্তারদের থানার গাড়ীতে কর্মস্থলে পৌঁছে দেয়া, কোয়ারেন্টাইনে থাকা মানুষদের বাড়ীতে ফল পাঠানো, কোয়ারেন্টাইন শেষ করা মানুষদের মধ্যে সনদ বিতরণ, মধ্যবিত্তদের প্রয়োজনে গোপনে ঘরে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়া এবং সড়কে ও অলি-গলিতে মানুষকে সচেতন করা, মসজিদে মসজিদে বক্তব্য উপস্থাপন, সড়কে যান চলাচল নিয়ন্ত্রণসহ এমন কোন কাজ নেই যা পুলিশ করেনি বা করে যাচ্ছেনা। পুলিশ করোনা জয়কে যুদ্ধ হিসেবে নিয়ে জিততে চায়। চট্টগ্রামের পুলিশের প্রতি মানুষের আমূল ধারণাই পাল্টে দিয়েছে এ করোনা।

ত্রাণ বিতরণ করে শুধু নিজেদের দায়িত্ব শেষ করেনি পুলিশ। ঘরে ঘরে ঔষধসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন নিজ কাঁধে করে। শ্রমিকের কাজ নিজেই করছেন পুলিশ। এ যেন চিরচেনা পুলিশের অন্যরূপ। 

সম্প্রতি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের কয়েকটা ছবি দিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন। হৃদয়গ্রাহী এ স্ট্যাটাস পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো:-

ওসি মহসিন তার একসহকর্মীর ছবি দিয়ে লিখেছেন, “২০ কেজি ওজনের বস্তাটা যিনি কাঁধে নিয়েছেন তিনি ঘরের বাজারের ব্যাগও কখনও হাতে নেননি। কিন্তু করোনা যুদ্ধে অন্য অনেক দায়িত্বের সাথে এই বস্তাও কাঁধে তুলে নিচ্ছে আমার টিম কোতোয়ালী। কাজটি করতে আমি কাউকে বাধ্য করিনি। অনুরোধও করিনি। বরঞ্চ কেড়ে নিয়েছি কয়েকবার। কিন্তু আমার অফিসাররা নিজেই করছে সব। আর এই কাজ শুধু আজ নয়। করে যাচ্ছে প্রতিদিনই। সব ছবি তুলতে পারিনা। সব ছবি থাকেও না। কিন্তু তোমাদের এই ত্যাগ অক্ষয় হয়ে থাকবে। স্যালুট জানাই তোমাদের প্রিয় টিম কোতোয়ালী।“

এমন হৃদয় নিংড়ানো বক্তব্যই যথেষ্ট মানবিক পুলিশের মানবিকতা তুলে ধরার জন্য। পুলিশ আমার আপনার শত্রু নয়। ওনারা সড়ক থেকে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছেন তাদের প্রয়োজনে নয়, বরং দেশ ও দশের মঙ্গলের জন্য। প্লিজ, নির্দেশনা মানুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৮:০৯, মে ১২, ২০২২

বজ্রপাত হচ্ছে-সাবধান হই


Los Angeles

১২:২৮, অক্টোবর ৭, ২০২১

“কয় জন ভালো নয়, সয় জন ভালো হয়”


Los Angeles

০০:৫৯, সেপ্টেম্বর ২১, ২০২১

বাংলাদেশের ফুটবলের কলংকিত দিন ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর !


Los Angeles

১১:৩৪, সেপ্টেম্বর ১৭, ২০২১

প্রকৃতিতে নয়, কেবল কাগজের নোটেই আছে ‘জাতীয় পাখি দোয়েল‘


Los Angeles

২২:১২, সেপ্টেম্বর ১, ২০২১

ফুটবলের মরা গাঙে কি আবার জোয়ার আসবে ?


Los Angeles

২৩:০৮, আগস্ট ১৫, ২০২১

শাসক নয় বঙ্গবন্ধু আপাদমস্তক সেবক ছিলেন


Los Angeles

১৮:৫৭, আগস্ট ১৩, ২০২১

আড্ডা যেন এক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়


Los Angeles

০০:০৪, আগস্ট ৮, ২০২১

বাইরে মুক্তির কল্লোল ও বন্দী একটি পরিবার


image
image