image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

এক প্রাক্তন লিও জেলা সভাপতির বিদায় ও একজন মমতাময়ী মায়ের নিরন্তর প্রচেষ্টা

ডা. মেসবাহ উদ্দিন তুহিন    |    ১০:৩৫, জুলাই ২৭, ২০২০

image

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বেডে চিকিৎসাধীন থাকাকালে প্রিয় লায়ন নাজমুল কবির খোকন আমাদের প্রাক্তন জেলা গভর্নর, লিওদের শেষ ভরসাস্থল, আমাদের মমতাময়ী মা লায়ন কামরুন মালেককে ক্ষুদে বার্তায় লিখেছিল : ‘আনটি আমাকে বাঁচান, আমার দুটো ছোট বাচ্চা, কোনো সাপোর্ট নাই’।

লায়ন নাজমুল কবির খোকন, প্রাক্তন লিও জেলা সভাপতি, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ। চলে গেল না ফেরার দেশে। আমাদের প্রিয় বন্ধু ও একজন দক্ষ সংগঠক লায়ন নাজমুল কবির খোকনকে কেড়ে নিয়ে গেল মহামারী করোনাভাইরাস নামক অদৃশ্য ঘাতক। আল্লাহ তুমি লায়ন নাজমুল কবির খোকনকে শহীদী মর্যাদা দিয়ে বেহেশত নসিব করো। খোকন বাঁচতে চেয়েছিল তার মাসুম বাচ্চাদের জন্য, বাঁচতে চেয়েছিল প্রিয়তমা স্ত্রীর জন্য, প্রিয় বন্ধুদের জন্য, বাঁচতে চেয়েছিল মানুষের জন্য। বাঁচার জন্য সে যে কাজটি করেছে, ঠিকই করেছে। তার জন্য আমাদের মমতাময়ী মা সব চেষ্টাই করেছেন। রাত ১ টার সময়ও খোকনের চিকিৎসার খবর নেয়ার জন্য আমাকে ফোন করতেন। সব সময় তার সুস্থ হয়ে ওঠার খবর শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতেন। মমতাময়ী আমাদের মা, আমাদের অভিভাবক, আমাদের শেষ ভরসাস্থল, লায়ন কামরুন মালেক ব্যাকুল হয়ে খোকনকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। কিন্তু মহান সৃষ্টিকর্তার কাছে তার জীবন বাঁচাতে এত আর্জির পরও আমরা সবাই হেরে গেছি।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন খোকনকে বাঁচাতে ডাক্তার/নার্সদের দিয়ে সব রকমের চেষ্টা চালানো হয়েছে। সর্বশেষ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে মেডিকেল বোর্ড বসিয়েও শেষ চেষ্টা চলেছে। সেই চেষ্টায় প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোস্তাক হোসাইন স্যার ও লায়ন মঞ্জুর আলম মঞ্জু স্যারসহ লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল এর সদস্যদের প্রাণপণ চেষ্টা উল্লেখযোগ্য। খোকনকে বাঁচাতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল ক্লাবের সদস্যরা যে আন্তরিক চেষ্টা চালিয়েছেন লায়নিজমে তা অনুকরণীয় হয়ে থাকবে। লায়ন কামরুন মালেক দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করে খোকনের মাছুম বাচ্চাদের উসিলায় খোকনকে মাফ করে দিয়ে জীবন ভিক্ষার ফরিয়াদ জানিয়েছিলেন। কিন্তু ডাক্তারদের সব চেষ্টা বিফল করে দিয়ে নিভে গেল লায়নিজমের আশার আলো, মৃত্যুর কাছে হেরে গেল প্রিয় খোকন। তার শেষ মুহূর্তের আকুতি- তার পরিবারের, তার ছোট বাচ্চাদের জন্য আমাদের মমতাময়ী মা লায়ন কামরুন মালেক অবশ্যই দায়িত্ব পালন করবেন।

লিওদের অভিভাবক লায়ন জেলা ৩১৫-বি৪ এর প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মঞ্জুর আলম মঞ্জুর নেতৃত্বে প্রাক্তন লিও জেলা সভাপতিগণ মিলে গঠন করা হয় ‘প্রাক্তন লিও জেলা সভাপতি ফোরাম’। খোকন বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করে আসছিল। প্রাক্তন ও বর্তমান লিওদের নিয়ে কত স্বপ্ন, কত পরিকল্পনা ছিল বন্ধু খোকনের, কিন্তু সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল একটা মৃত্যুর কাছে। প্রাক্তন লিও সভাপতিদের মধ্যে বর্তমানে প্রায় অনেকে লায়নিজমে যোগ দিয়েছে। প্রাক্তন লিও সভাপতিদের মধ্যে প্রায় সবাই বিভিন্ন লায়ন্স ক্লাব এর সভাপতির দায়িত্ব নিয়ে ক্লাবকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন বা দিচ্ছেন। আমার হোম ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং এর ২০২০-২১ সেবা বর্ষে ক্লাব সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন আর একজন প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন আবু নাসের রনি। আমার মত একজন প্রাক্তন লিও জেলা সভাপতি এবং বর্তমান ক্লাব সভাপতি দুজন বাংলাদেশের প্রথম লায়ন্স ক্লাব এবং লায়ন জেলা ৩১৫- বি৪ এর মধ্যে অধিক সদস্যদের ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগং এর মত লায়নিজমের Institution হিসেবে খ্যাত ক্লাবকে নেতৃত্ব দেওয়া সত্যি আমাদের গর্ব করার মত। আমার হোম ক্লাবে বর্তমানে আমরা তিন জন প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন্স ক্লাব অব চিটাগাং-এর সদস্য। প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন মঞ্জুর আলম মঞ্জু ২০১৭-১৮ সেবা বর্ষে জেলা গভর্নর নির্বাচিত হয়ে লায়ন জেলা ৩১৫-বি৪ এর সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর কল ছিল Children First অর্থাৎ ‘শিশুদের জন্য আমরা’। তাঁর সময়ে নেওয়া হয়েছে ১০০ সুবিধাবঞ্চিত শিশুর শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার যাবতীয় দায়িত্ব। যা আমাদের জেলায় One club one child প্রজেক্ট হিসেবে পরিচিত। এ শিশুরা লায়নদের আর্থিক সহযোগিতায় শিক্ষা অর্জনের মাধ্যমে একদিন লায়নিজমকে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সকল প্রাক্তন লিও জেলা সভাপতির মধ্যে লায়নিজমে এ ধরনের অনেক ছোট ছোট স্বপ্ন বুকের মধ্যে লালন করছে। ঠিক তেমনি লায়ন নাজমুল কবির খোকনেরও মানুষের সেবা করার জন্য অনেক স্বপ্ন ছিল। কিন্তু সবস্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে আমরা কেউ ভাবতে পারিনি। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে অনেক মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে লায়ন ও লিও জেলার অনেক সদস্য ও তাদের নিকট আপনজনের, এখনো করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অনেক মানুষ। প্রত্যেক মৃত্যু বেদনাদায়ক এবং পরিবারের জন্য বিরাট ক্ষতি। কিন্তু লায়ন খোকনের মৃত্যু লায়ন ও লিও জেলার সকলের মধ্যে সবার হৃদয়কে এমনভাবে ব্যথিত করেছে যা ভাষায় প্রকাশ করা অসম্ভব।

লায়ন কামরুন মালেক বর্তমানে ২০২০-২১ সেবা বর্ষের ডিজি টিমের একজন সদস্য সদ্য প্রাক্তন জেলা গভর্নর। তিনি শুধু জেলা গভর্নরের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তিনি লায়ন লিওদের শুধু একজন অভিভাবক নন, সকল লিওর মমতাময়ী মা। যে কোনো লিওর প্রতি তাঁর ভালোবাসা নিজ সন্তানদের চেয়ে কোনো অংশে কম নয়। তাঁর কল Serve for Smile অর্থাৎ ‘হাসির তরে সেবা’। তাঁর স্বামীও অবিভক্ত লায়ন জেলার প্রাক্তন জেলা গভর্নর -চট্টগ্রামের শুধু একজন অভিভাবক নন, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি- দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম.এ.মালেক। তাঁর গভর্ণরকালীন (১৯৯০-৯১) কল ছিল Give them a smile অর্থাৎ ‘ওদের মুখে হাসি ফোটাও’। দুজনের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর, মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা থাকে। লায়ন কামরুন মালেক শুধু একজন জেলার একজন গভর্নর ছিলেন না, তিনি জেলার ২৭০০ লায়ন ও ১৩০০ লিও সদস্যদের একজন অভিভাবক। দেশে করোনা ভাইরাস আসার শুরুতে সম্ভবত বুঝতে পেরেছিলেন মরনঘাতী করোনা আক্রান্ত মানুষকে এবং নিজের পরিবারের সদস্য তথা লায়ন লিওদের বাঁচাতে হবে। সে জন্য তিনি সঠিক সময়ে করোনা ভাইরাস আক্রান্ত অসহায় মানুষের জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে স্থাপন করেন Lions Corona Support Centre করোনা পরিস্থিতির এই ভয়াবহ সময়ে লায়ন কামরুন মালেকের উদ্যোগে গভর্নরকালীন শেষ প্রান্তে দৈনিক আজাদীর সহযোগিতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩০ বেডের Lions Corona Support Centre শুধু উদ্বোধন নয়, বাস্তব রূপও দিয়েছেন এবং চট্টগ্রামের মানুষের জন্য ভালোবাসার অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছে। মানুষ যেখানে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুণছে, ভুলে গেছে মানুষ যেখানে হাসতে, সেখানে এ ধরনের মানবিক উদ্যোগে জীবন বাঁচাবে করোনা আক্রান্ত অনেক মানুষের। গভর্নর থাকার সময়ে তিনি ছেলেদের পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে মেয়েদের শিক্ষায় শিক্ষিত করার জন্য এবং মেয়েদের বাল্য বিবাহ না দিয়ে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য চেষ্টা চালিয়ে গেছেন। তিনি নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। প্রবীণ এ নারী জেলা গভর্নর সকাল থেকে রাত অবধি হাসি মুখে সেবা কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। যা কেবল একজন দক্ষ সংগঠক ও মমতাময়ী মায়ের পক্ষে সম্ভব।

একজন সফল জেলা গভর্নর কাজের মাধ্যমে লায়নিজমে বেঁচে থাকেন বছরের পর বছর, যুগের পর যুগ। তেমনি লায়ন কামরুন মালেকও বেঁচে থাকবেন সবার হৃদয়ে অনেক দিন। প্রত্যেক জেলা গভর্নর তাঁর সময়কালে জেলায় একটা প্রজেক্ট চালু করার চেষ্টা করেন। তার সুফল বছরের পর বছর মানুষের অনেক কল্যাণে আসে। প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোস্তাক হোসাইন স্যার কর্তৃক লায়ন জেলায় চালুকৃত Lions Scholarship Trust অন্যতম। ঠিক তেমনি প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী স্যার কর্তৃক Lions Eye Hospital প্রশংসীয় উদ্যোগ। লায়নদের কল্যাণে এক মানবিক প্রজেক্ট হাতে নিয়েছিলেন লায়ন কামরুন মালেক। তাঁর প্রজেক্টের নাম দিয়েছেন Lions Welfare Fund আমাদের অনেক লায়ন সদস্য বছরের পর বছর মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখে অনেক অর্থ ও শ্রম মানব কল্যাণে ব্যয় করে থাকেন। কোনো কারণে জীবনের শেষ প্রান্তে এসে অর্থ বিত্ত হারিয়ে এক সময় খুব খারাপ সময় পার করে। যে মানুষটি লায়ন হিসেবে এক সময় মানুষের জন্য অকাতরে অর্থ ও সময় ব্যয় করেছে, সেই মানুষটি ও তার পরিবারের জন্য এ দুঃসময়ে কারো কাছে সাহায্য চাওয়াও অসম্ভব হয়ে পড়ে। সেই লায়ন ও তাদের পরিবারের সহযোগিতায় লায়ন কামরুন মালেক এগিয়ে এসেছেন। তাদের জন্য গঠন করেছেন Lions Welfare Fund. এ ফান্ড হতে দুঃসময়ে পড়া লায়ন সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সবরকমের সহায়তা প্রদান করা হবে। গভর্নর থাকাকালীন লায়ন কামরুন মালেক কর্তৃক মানুষের জন্য ছোট বড় এ ধরনের বিভিন্ন মানবিক উদ্যোগ সত্যি প্রশংসিত হয়েছে। আরো অনেক ছোট ছোট স্বপ্নের বাস্তবায়ন জেলা গভর্নরের সময়কালকে শতভাগ সফল করে তুলেছে। লায়নরা লায়ন কামরুন মালেককে মনে রাখবে অনেক দিন। মানুষের জন্য বেঁচে থাকতে হবে লায়ন কামরুন মালেককে আরো অনেক দিন। সৃষ্টিকর্তার কাছে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। লায়নিজম দীর্ঘজীবী হোক, অমর হোক বাংলাদেশ।

লেখক : লিও ক্লাবস চেয়ারম্যান, জেলা ৩১৫-বি৪



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৮:০৯, মে ১২, ২০২২

বজ্রপাত হচ্ছে-সাবধান হই


Los Angeles

১২:২৮, অক্টোবর ৭, ২০২১

“কয় জন ভালো নয়, সয় জন ভালো হয়”


Los Angeles

০০:৫৯, সেপ্টেম্বর ২১, ২০২১

বাংলাদেশের ফুটবলের কলংকিত দিন ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর !


Los Angeles

১১:৩৪, সেপ্টেম্বর ১৭, ২০২১

প্রকৃতিতে নয়, কেবল কাগজের নোটেই আছে ‘জাতীয় পাখি দোয়েল‘


Los Angeles

২২:১২, সেপ্টেম্বর ১, ২০২১

ফুটবলের মরা গাঙে কি আবার জোয়ার আসবে ?


Los Angeles

২৩:০৮, আগস্ট ১৫, ২০২১

শাসক নয় বঙ্গবন্ধু আপাদমস্তক সেবক ছিলেন


Los Angeles

১৮:৫৭, আগস্ট ১৩, ২০২১

আড্ডা যেন এক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়


Los Angeles

০০:০৪, আগস্ট ৮, ২০২১

বাইরে মুক্তির কল্লোল ও বন্দী একটি পরিবার


image
image