শিরোনাম
ঢাকা ব্যুরো | ০০:২৬, জানুয়ারী ৮, ২০২১
রাজধানী ঢাকার বকসিবাজার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া মাঠ প্রাঙ্গনে ঢাকা-৭ এর সংসদ সদস্য হাজী মোঃ সেলিম এর সহধর্মিণী ও মদিনা গ্রুপের প্রয়াত চেয়াম্যান গুলশান আরা সেলিম’র চেহলাম আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টা থেকে প্রায় ২৫ হাজার অতিথি আপ্যায়নের সকল ব্যবস্থাই রাখা হয়েছে এ আয়োজনে। শৃঙ্খলা বজায় রাখার জন্য আমন্ত্রণ পত্রটি সঙ্গে আনা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া অতিথিদের প্রবেশের নির্দেশনা ম্যাপ আমন্ত্রণ পত্রের সঙ্গে দেয়া হয়েছে।
সরকারি আলিয়া মাদ্রাসা ছাড়াও সংসদ সদস্য, মন্ত্রী ও দেশের বিশিষ্টজনদের জন্য ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারের কারা কনভেনশন সেন্টারও প্রস্তুত রাখা হয়েছে।
আলিয়া মাদ্রাসা মাঠে একসঙ্গে ৫হাজার লোক খেতে বসতে পারবেন এমন ব্যবস্থা করা হয়েছে। সাদা- কাল রং-এর সামিয়ানা আবৃত করে শোকাবহ পরিবেশ তৈরী করা হয়েছে।
পুরান ঢাকায় তিন বারের নির্বাচিত সংসদ সদস্য হাজী মোঃ সেলিম তার বড় ছেলে মদিনা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক সোলায়মান সেলিম এবং এলাকার মুরুব্বিদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন।
হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিমের কুলখানি অনুষ্ঠিত
শ্বাশুড়ির কবরেই চিরনিদ্রায় শায়িত হলেন গুলশান আরা সেলিম
আলোচনা-সমালোচনায় ঢাকাইয়া ব্রান্ড হাজী সেলিম
Developed By Muktodhara Technology Limited