image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

বসুন্ধরার বিরুদ্ধে ৫শ কোটি টাকার মানহানি মামলা হুইপ শামসুল হক চৌধুরী’র

নিজস্ব প্রতিবেদক    |    ১৮:০০, আগস্ট ১৮, ২০২১

image

নিজের ও পরিবারের অন্য সদস্যদের মান সম্মানে আঘাত করার লক্ষে নিজের প্রতিষ্ঠানের মিডিয়া গ্রুপ দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে ৫শ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করেছে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) এমপি সামশুল হক চৌধুরী।

বুধবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় পটিয়া যুগ্ম জেলা জজ আদালতে হুইপের পক্ষে পটিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার শীল ক্ষতিপূরণ মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালে চট্টগ্রামের পটিয়া থেকে নৌকা প্রতীক নিয়ে টানা তিন বারের এমপি নির্বাচিত সামশুল হক চৌধুরী। সামশুল হকের ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক। ব্যক্তিগত সমস্যার কারণে বসুন্ধরা গ্রুপের সঙ্গে হুইপ ও তার ছেলের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় বলে পটিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার শীল জানান।

তিনি জানিয়েছেন, হুইপ ও তাঁর ছেলের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সিরিজ নিউজ করে ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। যার কারণে ক্ষতিপূরণ হিসেবে ৫শ কোটি টাকার এই মামলা করা হয়েছে। বিবাদীগণ স্বশরীরে আদালতে হাজির হয়ে মামলার জবাব দিতে হবে। মামলাটি আদালত গ্রহণ করে আগামী ২৩ সেপ্টেম্বর বিবাদীদের বিরুদ্ধে সমন ইস্যু করার জন্য বলা হয়েছে।

মামলার বিবাদীরা হলেন- বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালেরকন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিনের ঢাকা প্রতিনিধি সাইদুর রহমান রিমন, চট্টগ্রাম প্রতিনিধি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি মো. সেলিম, চট্টগ্রাম প্রতিনিধি এসএম রানা,  নিউজ-২৪ এর সম্পাদক, বাংলা নিউজ-২৪ এর সম্পাদক, ডেইলি সানের সম্পাদক।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image