image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

চসিক মেয়রকে স্মারকলিপি দিলো চট্টগ্রাম ঐতিহ্য রক্ষা পরিষদ

নিজস্ব প্রতিবেদক    |    ২২:২৩, আগস্ট ২৪, ২০২১

image

চট্টগ্রাম ঐতিহ্য রক্ষা পরিষদের পক্ষ থেকে লালখান বাজার হতে পতেঙ্গা বিমানবন্দর পর্যন্ত নির্মাণাধীন ফ্লাইওভার প্রকল্প থেকে ঐতিহাসিক ও নান্দনিক সৌন্দর্য্যরে টাইগারপাস বাদ দেওয়ার দাবি সংবলিত একটি স্মারকলিপি আজ মেয়রের নিকট প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করেন পরিষদের চেয়ারম্যান ও সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।

স্মারকলিপি  গ্রহণকালে মেয়র বলেন, মেগা প্রকল্প বাস্তবায়রে ক্ষেত্রে যে সমস্যা ও প্রশ্নগুলো দেখা দিয়েছে তা কখনো প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে না। পারস্পরিক সমন্বয়, সহযোগিতা এবং বাস্তবতা বিবেচনায় যে সিদ্ধান্তটি গ্রহণযোগ্য তা-ই আমলে নেবেন প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে টাইগারপাসের নান্দনিক সৌন্দর্য রক্ষায় চসিকের দায় যেটুকু আছে তা প্রয়োগ ও গ্রহণে কোন ব্যাত্যয় ঘটবে না।  

এসময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব জসিম চৌধুরী সবুজ, মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, প্রকৌশলী সুভাষ বড়–য়া, সম্বনয়কারী মুজিবুল হক শুক্কর, সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image