image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

বিএনপি মিথ্যা রাজনীতির প্রজনন ক্ষেত্র : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    |    ০২:১২, আগস্ট ২৮, ২০২১

image

বিএনপিকে অসত্য এবং মিথ্যাচারের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহŸান জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সম্পূর্ণ মিথ্যা এবং অসত্যের ওপর বিএনপির রাজনীতি দাঁড়িয়ে আছে। ইতিহাস সাক্ষী- মিথ্যা আর অসত্যের ওপর রাজনীতি করে বেশিদিন টিকে থাকা যায়না। মিথ্যা ও অসত্য থেকে বেরিয়ে আসলে আজকের অবস্থা থেকে বিএনপি মুক্তি পেতে পারে।

মন্ত্রী আজ চট্টগ্রাম প্রেসক্লাবে জাতীয় শোক দিবস ও ২১ আগস্টে নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, গতকাল প্রধানমন্ত্রী একটি সত্য কথা বলেছেন, চন্দ্রিমা উদ্যানে আসলে জিয়াউর রহমানের কোন লাশ নেই। সেটি যখন প্রধানমন্ত্রী বললেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দিয়েছেন। অবশ্য সেটা না দিলে তার মহাসচিব পদ থাকে কিনা সেটাও একটা ব্যাপার আছে।

ড. হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নে নাকি জিয়াউর রহমানকে প্রথম কবর দেয়া হয়েছিল। সেখানেও জিয়াউর রহমানকে কবর দিতে কেউ দেখেনি, একটা বাক্স দেখেছিল। সেদিনকার প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সেসময়ের অনেকেই জীবিত আছে। তথাকথিত প্রথম কবরেও আসলে জিয়াউর রহমানের লাশ কেউ দেখেনি। এমনকি খালেদা জিয়া, তারেক জিয়া বা বিচারপতি ছাত্তারও দেখেনি।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতারা ক্রমাগতভাবে বঙ্গবন্ধুর ভুমিকাকে অস্বীকার করে আসছে। তারা একজন খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে খাটো করার অনেক অপচেষ্টা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে নির্বাসিত করার অপচেষ্টা হয়েছে। রেডিও টেলিভিশন প্রভৃতি রাষ্ট্রীয় প্রচারযন্ত্র থেকে বঙ্গবন্ধুকে নির্বাসিত করা হয়েছে। স্বাধীনতার খলনায়ক পাকিস্তানিদের দোসর জিয়াউর রহমানকে নায়ক বানানোর চেষ্টা করা হয়েছে। প্রকৃতপক্ষে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে ওৎপ্রোতভাবে যুক্ত ছিল।

ড. হাছান মাহমুদ বলেন, ইতিহাস থেকে দেখা যায় অনেক বাঙালি নেতা বাঙালির স্বাধীনতার জন্য চেষ্টা করেছেন। তিতুমির, সূর্যসেন বা নেতাজি সুবাস বোসরা এদেশ স্বাধীন করার অনেক চেষ্টা করেছেন। কিন্তু পারেননি। বঙ্গবন্ধুই একমাত্র ঘুমন্ত বাঙালি জাতিকে ধীরে ধীরে স্বাধীনতার মুলমন্ত্রে উজ্জীবিত করেছিলেন। ত্রিশ লক্ষ মানুষ রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছে বঙ্গবন্ধুর আহবানে। সেজন্যই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হতে পেরেছেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চ এমনভাবে কৌশলে স্বাধীনতার ঘোষণা করেছিলেন, পাকিস্তানিরা তাকে বিদ্রোহী বলে আখ্যায়িত ও অভিযোগ গঠন করতে পারেনি। সেসময়ের পাকিস্তানি গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার উল্লেখ আছে।

ছাত্রলীগ নেতাকর্মীদের রাজনীতির পাশাপাশি লেখাপড়া সঠিকভাবে চালিয়ে যাবার আহবান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা লেখাপড়াকে গুরুত্ব দেন। রাজনীতি করতে গিয়ে পড়াশোনার ক্ষতি  করা যাবেনা। রাজনীতি হচ্ছে দেশ এবং সমাজ পরিবর্তনের জন্য একটি ব্রত, সেটি মাথায় রাখতে হবে। যেকোন ত্যাগ স্বীকারে সবসময় প্রস্তুত থাকবে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উত্তরজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সাধারন সম্পাদক শেখ মো. আতাউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার,  দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, শাহজাহান সিকদার, নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিছ আজগর, গিয়াস উদ্দিন, ইফতেখার হোসেন বাবুল, আকতার হোসেন খাঁন, শফিকুল ইসলাম প্রমুখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image