image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

মেরে খাওয়াদের কমিউনিটি ব্যাংকে আসার দরকার নেই : চট্টগ্রামে আইজিপি

নিজস্ব প্রতিবেদক    |    ১৭:০৫, ডিসেম্বর ১১, ২০১৯

image

যারা ব্যাংকের টাকা মেরে দিতে চায় তাদের জন্য কমিউনিটি ব্যাংকের দরজা বন্ধ আর যেসব উদ্যোমী ও সৎ ব্যবসায়ী আমানত খেয়ানত করেনা তাদের সেবায় ও কল্যাণে কমিউনিটি ব্যাংক সবসময় পাশে থাকবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন পুলিশের আইজিপি ও ব্যাংকের চেয়ারম্যান ড. জাবেদ পাটোয়ারী।

বুধবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কমিউনিটি ব্যাংকের প্রথম শাখা উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।

পুলিশ প্রধান আরো বলেন, ব্যাংক শুধু ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়ানোর জন্য নয়, সাথে সাথে কল্যাণময় কার্যক্রম নিয়ে পরিচালিত হবে পুলিশ সদস্যের এ ব্যাংক। সারাদেশে ২ লাখ ১০ হাজার পুলিশ সদস্যের মালিকানায় প্রতিষ্ঠিত এ ব্যাংক শুধু পুলিশের নয়, এটা সারাদেশের সমগ্র মানুষের ব্যাংক। এটাকে সবাই ধারণ করে নিজের ব্যাংক হিসেবে দাবী করতে পারবেন।

তিনি বলেন, অসৎ বা মেরে খাওয়ার লক্ষ্যে এ ব্যাংকে কারো আসার দরকার নেই। জনগণের সেবায়, মানবতার সেবায় দিনরাত পরিশ্রম করে যাওয়া পুলিশ সদস্যেদের এ ব্যাংকে অন্তত সে সুযোগ কেউ পাবেনা। জনগণের জানমালের নিরাপত্তা যেমন পুলিশ নিশ্চিত করে তেমনি মানুষের অর্থ সম্পদও সুরক্ষিত রাখতে কমিউনিটি ব্যাংক সজাগ থাকবে।

তিনি বলেন, বাংলাদেশের সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূল করে স্থিতিশীল ব্যবসা বাণিজ্যের পরিবেশ পুলিশ নিশ্চিত করেছে বলেই আজ দেশের প্রবৃদ্ধি বেড়েছে ঈর্ষণীয় পর্যায়ে। এ ব্যাংকও সে ধারা অব্যাহত রাখবে ইনশাল্লাহ।

তিনি বলেন, আস্থা, নিরাপত্তা, প্রগতিকে ধারণ করে প্রতিষ্ঠিত এ ব্যাংক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ ও সহযোগিতায় এগিয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র চট্টগ্রামে ব্যাবসায়ীদের সহযোগিতা সাধারণ মানুষ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহযাত্রী হয়ে মিশন ভিশন বাস্তবায়নে এগিয়ে যাবে এ ব্যাংক।

সাসটেইনেবল ডেভলপমেন্টের জন্য প্রয়োজন সাসটেইনেবল আইন শৃঙ্খলা পরিস্থিতি। পুলিশ সেটা নিশ্চিত করে সুষম উন্নয়নে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ ব্যাংক ব্যতিক্রমী ও আলাদা ইমেজ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হবে একদিন। সে ভিশন আছে, চিন্তা ভাবনা আছে। এ ব্যাংক একদিন দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম রবিউল হাসান প্রমুখ।

উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর ঢাকায় প্রধানমন্ত্রী কমিউনিটি ব্যাংকের উদ্বোধনের পর ঢাকার বাইরে ব্যাংকের এটি প্রথম শাখা। এটি বাংলাদেশের ৫৯তম ব্যাংক।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image