image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

চসিক নির্বাচনে দলীয় ৭ প্রার্থী বৈধ, ২ স্বতন্ত্র মনোনয়ন বাতিল

প্রতিবেদক    |    ১৩:০৮, মার্চ ১, ২০২০

image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম’র মনোনয়নপত্র বৈধ হলেও দুই স্বতন্ত্র প্রার্থী তানজির আবেদিন এবং খোকন চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

১ মার্চ (রবিবার) সকাল থেকে নগরীর শিল্পকলা একাডেমিতে চসিক নিবার্চনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। 

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামানসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ৮ মার্চ প্রার্থীতা প্রত্যাহার, পরদিন ৯ মার্চ প্রতীক বরাদ্দ এবং ২৯ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image