image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পীর পিতার মৃত্যুতে সিটিজি সংবাদ’র শোক

প্রতিবেদক    |    ২২:৩৯, মার্চ ২, ২০২০

image

চট্টগ্রাম থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাঠক ডট নিউজ’র সম্পাদক ও ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) চট্টগ্রামের প্রতিনিধি সাইফুল ইসলাম শিল্পীর বাবা মোহাম্মদ নুরুল ইসলাম (৬৫) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২মার্চ) সন্ধ্যা ৭টায় সীতাকুন্ড উপজেলার নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন।

তিনি সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা গ্রামের মৃত দোস্ত মোহাম্মদ সওদাগরের প্রথম সন্তান।

মঙ্গলবার (৩ মার্চ ) সকাল ১১টায় সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।

এদিকে সাংবাদিক শিল্পীর পিতার মৃত্যুতে সিটিজি সংবাদ.কম পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় মরহুমকে জান্নাতের মেহমান করার জন্য মহান রবের দরবারে ফরিয়াদ জানানো হয়। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image