শিরোনাম
প্রতিবেদক | ২৩:২৯, মার্চ ২৫, ২০২০
দেশকে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে সরকার ও প্রশাসন। জনগণকে সচেতন করতেও চলছে প্রচারণা। করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন উত্তম পদ্ধতি। চট্টগ্রমা মহানগরীতে কোয়ারেন্টাইনের জন্য নির্দেশিতদের খবরাখবর রাখার পাশপাশি তাদের জন্য শুভেচ্ছা হিসেবে নানা রকম ফল পাঠিযে তাদের খোঁজ নিচ্ছে চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশ (সিএমপি)।
করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে এবং কোয়ারেন্টাইন হোমে যাদের থাকার নির্দেশনা রয়েছে তারা যেন স্বাচ্ছন্দ্যে কোয়ারেন্টাইন হোমে থাকতে পারেন সে লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশে গত কয়েকদিন যাবৎ ভিটামিন সি সমৃদ্ধ ফল বিতরন করা হচ্ছে। এ যাবৎ মোট ২৫৮ জনের মাঝে সিএমপি কর্তৃক ফল বিতরণ করা হয়েছে। এই ফল বিতরণ অব্যাহত থাকবে যার ফলে কোয়ারেন্টাইনে থাকা জনসাধারণের মনোবল বৃদ্ধি পাবে।
Developed By Muktodhara Technology Limited