image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

চট্টগ্রামে করোনায় প্রথম মারা গেলেন সাতকানিয়ার সিরাজুল ইসলাম

প্রতিবেদক    |    ০১:৩২, এপ্রিল ১২, ২০২০

image

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করলেন সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকার সিরাজুল ইসলাম। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দাফনের পর শনিবার (১১ এপ্রিল) নমুনা পরীক্ষায় ওই ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ে। এটিই চট্টগ্রামে করোনা আক্রান্তের প্রথম মৃত্যু।

বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিসেস (বিআইটিআইডি) তে শনিবার নতুন যে তিনজন করোনায় আক্রান্ত শনাক্ত হন তাদের একজন ওই ব্যক্তি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এটিই প্রথম মৃত্যু। ওই ব্যক্তিকে করোনার লক্ষণ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার চট্টগ্রামে আনা হয়। কিন্তু পথে তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়। 

শনিবার (১১ এপ্রিল) রাত ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম। তিনি বলেন, আমরা মৃত ব্যক্তির বাড়ী লকডাউন করেছি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image