image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

করোনায় নগরীতে পুলিশের কুইক রেসপন্স টিম সক্রিয়

প্রতিবেদক    |    ১৬:৩৪, এপ্রিল ১২, ২০২০

image

ছবি-প্রতীকি

করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কের মাঝে অজ্ঞাতপরিচয় লাশ দাফনের পাশাপাশি অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে এবার মাঠে নেমেছে পুলিশের কুইক রেসপন্স টিম। নগরীর ১৬ থানার প্রতিটিতে প্রস্তুত রাখা হয়েছে ৫ সদস্যের বিশেষ টিম। এদের প্রত্যেকেই পিপিই পরিহিত অবস্থায় সুরক্ষিত থাকার প্রশিক্ষণও দেয়া হয়েছে।
 
নির্ধারিত ইউনিফর্মের উপরেই পার্সোনাল প্রোটেকশন ইক্যুইপমেন্ট পরছেন কয়েকজন পুলিশ সদস্য। অথচ প্রয়োজন ব্যতীত চিকিৎসা সংশ্লিষ্ট ছাড়া অন্যদের পিপিই ব্যবহারের ক্ষেত্রে অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে।

শুক্রবার রাতে নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় শনাক্ত হওয়া এক করোনা রোগীর বাসা লকডাউন করার মাধ্যমে শুরু হয়েছে এই কুইক রেসপন্স টিমের মূল কাজ। এখন থেকে নগরীর প্রতিটি থানা এলাকায় পাওয়া যাবে এই টিমের জরুরি সেবা-এমনটিই জানালেন সিএমপির এই উপ কমিশনার।

সিএমপি উপ কমিশনার এস এম মেহেদী হাসান বলেন, রাস্তায় কেউ অসুস্থ বা মরে পড়ে থাকলে সেখানে পুলিশ সদস্যরা এগিয়ে আসবে।

এদিকে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। বিশেষ করে বাজারগুলো থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর তাই কাঁচাবাজারগুলোতে নজরদারি বাড়িয়েছে সেনা বাহিনীর টহল টিম।
সেনাবাহিনী টহল টিম লিডার ক্যাপ্টেন ইরতিজা বলেন, আমরা সবাইকে বাসায় থাকতে বলছি।

অপরদিকে অযৌক্তিক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নগরীর ৩০টি পয়েন্টে আজও চেকপোষ্ট বসিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। মামলা করা হয়েছে অন্তত দু'শ যানবাহনের বিরুদ্ধে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১২:৪১, মে ১৩, ২০২২

এক হাজার অটোরিক্সা ডাম্পিং করলো চট্টগ্রাম বিআরটিএ


image
image