শিরোনাম
প্রতিবেদক | ২২:২৭, এপ্রিল ১২, ২০২০
চট্টগ্রামে একদিনে ৬জন এবং পুরোনো একজনের পুনরায় পজেটিভসহ মোট ৭জনের করোনা সনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬ বছরের একটি শিশুও রয়েছে। আক্রান্তদের মধ্যে ৫জনের বাড়ী চট্টগ্রামে এবং একজনের বাড়ী লক্ষীপুরে।
ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ডা. এম এ হাসান।
রবিবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited